নরসিংদী ডায়াবেটিক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত
নরসিংদী ডায়াবেটিক সমিতির ২০২২-২৩-এর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ করা হয়। পরে রাত ৮টায় ফলাফল ঘোষণা করা হয়। এতে ইরান-নূরুল পরিষদের পূর্ণ প্যানেল নির্বাচিত হয়।
নির্বাচনী ফলাফলে পদাধিকারবলে সভাপতি নির্বাচিত হন নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এবং পদাধিকার বলে দুজন সহ-সভাপতি নির্বাচিত হল নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূরুল ইসলাম।
বিভিন্ন পদের মধ্যে ভোটে নির্বাচিত তিনজন সহ-সভাপতি হলেন- মো. মেজবাহ উদ্দিন ভূঁইয়া ইরান, মো. মোমেন সরকার ও ডা. এম এস এস হাসান আল জামী। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. নূরুল আমিন। যুগ্ম-সম্পাদক নির্বাচিত হয়েছেন- আমিনুল হক বাচ্চু এবং কাজী মো. সোহেল। এছাড়া বিনাপ্রতিদ্বন্ধিতায় সাংগঠনিক সম্পাদক পদে মো. হারুন অর রশিদ ও কোষাধ্যক্ষ পদে মো. আজহারুল ইসহাক মোল্লা (দুলাল) মনোনীত হয়েছেন।
ভোটে নির্বাচিত ৯ জন নির্বাহী সদস্য হলেন- মো. এনামুল হক মনির, কাজী তোফাজ্জল হোসেন, মলয় কুমার বর্মণ, মো. রাসেল বিন হাসনাত, মো. নাজমুল হক ভূঁইয়া, মো. কাজিম উদ্দিন, মো. আ. বাছেদ মিয়া, এমএ বাশার (বাচ্চু) এবং পরেশ সূত্রধর।
তিন সদস্যের নির্বাচন কমিশনে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন অহিভূষণ চক্রবর্তী। সদস্য হিসেবে ছিলেন ডা. আর কে মল্লিক ও রাফিয়া সুলতানা। নির্বাচনে মোট ২২৮ জন ভোটারের মধ্যে ১৭৯টি ভোট কাস্টিং হয়। বিভিন্ন পদে ২৪টি ভোট বাতিল করা হয়।
এমএসএম / জামান
আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
আত্রাই নদী থেকে অবিবাহিত মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার
মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক
খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা
পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে
বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা
রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি
রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন