ফটিকছড়িতে ৮ দিনের কঠোর লকডাউন ঘোষণা
করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় এক সপ্তাহের লকডাউন দিয়েছে প্রশাসন। ২৩ থেকে ৩০ জুন পর্যন্ত ৮ দিন ফটিকছড়ি উপজেলায় সর্বাত্মক লকডাউন চলবে বলে জানিয়েছেন প্রশাসন। মঙ্গলবার (২২ জুন) বিকেল ৩টায় জেলা প্রশাসনের সভাকক্ষে কভিড-১৯ জেলা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
জেলা প্রশাসক মমিনুর রহমানের সভাপতিত্বে সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি, উপ-পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুমনি আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়া, ফটিকছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা সায়েদুল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মমিনুর রহমান সাংবাদিকদের জানান, ফটিকছড়িতে করোনা সংক্রমণের হার প্রায় ৩৬ শতাংশ। সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় আগামীকাল থেকে ৮ দিনের জন্য ফটিকছড়ি উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। এ সময় ফটিকছড়ির সঙ্গে অন্যান্য উপজেলার যান চলাচল বন্ধ থাকবে বলে জানান তিনি।
লকডাউন চলাকালে ফটিকছড়িতে কাঁচাবাজার প্রতিদিন সকাল ৬টা থেকে বেলা ১১টা এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে। শুধুমাত্র ওষুধের দোকান ছাড়া আর সবকিছু বন্ধ থাকবে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া যাবে না। তবে লকডাউন চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ আইনশৃংখলা বাহিনী মাঠে থাকবে বলে জানা গেছে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ