ঝিনাইদহ জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক (মার্চ-এপ্রিল) সভা আজ রোববার (১০ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জননেতা আব্দুল হাই এমপি।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা সেলিম গত সভার কার্যবিবরণী উপস্থাপন করেন।
মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু রাসেল, স্থানীয় সরকারের পরিচালক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ারুল ইসলাম, ৫৮ বিজিবির মেজর তসলিম মো. তারেক, এমওসিএস ডা. মো. মেহেদী হাসান, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মো. আশিক উজ্জামান, সওজের নির্বাহী পরিচালক মো. আনোয়ার পারভেজ, এনএসআইয়ের আক্তারুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক তমান্নাজ খন্দকার, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুল লতিফ শেখ, জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. আনোয়ার হোসেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. জিয়াউল হক ও ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. আব্দুল হামিদ খান।
এছাড়া জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, বিভিন্ন জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ সভায় অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
ব্রহ্মপুত্রের চরে তালাবদ্ধ সরকারি স্কুল, ক্ষোভে ক্লাসরুমের তালা ভাঙার চেষ্টা শিশুদের
কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ ইয়াবা, আটক ২
নেত্রকোণার দুর্গাপুরে ৪ শত পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
ধামইরহাটে বাল্যবিবাহ শিশুশ্রম ও বিদ্যালয়ে শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সাংবাদিকদের নিয়ে আলোচনা সভা
শিলক খাল থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন
নেত্রকোণার কেন্দুয়ায় দুটি ষাঁড় গরু আকস্মিক মৃত্যু
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের পাশে ইউএনও (অ.দা) নাহিদ আহমেদ, দিলেন মশারি
কালিয়ায় ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্ত দাবি
নাচোলে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু
বাবাকে হারিয়ে স্বপ্ন ডাক্তার হওয়ার, দারিদ্র্যে থমকে যেতে পারে শয়নের পথ
ত্রিশালে পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু