গোয়ালন্দে সার্ভিস ডেস্ক ও গৃহহীনদের ঘর উদ্বোধন
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘর হস্তান্তর উদ্বোধন উপলক্ষে রোববার (১০ এপ্রিল) আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
অপরাধ দমনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়া ও ভুক্তভোগীদের সঠিক সেবা প্রদানের মাধ্যমে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সত্যিকারার্থেই এখন জনবান্ধব পুলিশে পরিণত হওয়া গোয়ালন্দ ঘাট থানার আয়োজনে এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মোস্তফা মুন্সি, চেয়ারম্যান উপজেলা পরিষদ, নজরুল ইসলাম মন্ডল মেয়র গোয়ালন্দ পৌরসভা , মনি মীর সেকেন্ড অফিসার গোয়ালন্দ ঘাট থানা, আসাদুজ্জামান চৌধুরী ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, নার্গিস পারভীন মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হান, তুহিন দেওয়ান সভাপতি উপজেলা ছাত্রলীগ, আবির হোসেন হৃদয় সাধারণ সম্পাদক উপজেলা ছাত্রলীগ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলায় রেললাইনের পাশে বসবাসকারী মৃত রমজান শেক এর স্ত্রী আরজু বেগম (৭০)এর কাছে বাংলাদেশ পুলিশের দেওয়া ঘর হস্তান্তর করেন।
বাংলাদেশ পুলিশের প্রতিটি থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স এবং গৃহহীন পরিবারের জন্য নির্মিত ঘর হস্তান্তর অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী ভার্চূয়ালী দেশের বিভিন্নস্থানের সুবিধাভুগিদের অনুভূতি শোনেন এবং বাংলাদেশ পুলিশের বিভিন্ন জেলার অফিসারদের সাথে কথা বলেন।
অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন,গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied