কলাপাড়ায় গৃহহীনদের জন্য নির্মাণাধীন গৃহ হস্তান্তর ও সার্ভিস ডেস্ক উদ্বোধন
মুজিববর্ষ উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক ও গৃহহীনদের জন্য নির্মাণাধীন গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ এপ্রিল) দুপুর ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাড়াদেশে একযোগে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ সময় কলাপাড়া থানা প্রান্তে উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএস রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার আবুল কালাম আজাদ, সাবেক কলাপাড়া মুক্তিযোদ্ধা কমান্ডার বদিউল আলম বন্টি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল, কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. জসিম, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপুসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১