মান্দায় মধ্যযুগীয় কায়দায় গৃহবধূকে নির্যাতনের ঘটনায় আটক ২
নওগাঁর মান্দায় মধ্যযুগীয় কায়দায় গৃহবধূ ববিতা বানুকে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ নির্যাতিতার শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (৮ এপ্রিল) উপজেলার গণেশপুর ইউপির শ্রীরামপুর গ্রামে।
অভিযুক্তরা হলেন- উপজেলার গণেশপুর ইউপির গণেশপুর মোল্যাপাড়া এলাকার শামিম হোসেন মোল্যা (৫৫), তার স্ত্রী হাজেরা বেগম (৫০) এবং ছেলে জাহিদ হোসেন (২৮)। নির্যাতিতা গৃহবধূ নওগাঁ সদর উপজেলার কীত্তিপুর ইউনিয়নের জালম গ্রামের হাবিবুর রহমানের মেয়ে।
জানা গেছে, গৃহবধূ ববিতা বানুকে যৌতুকের জন্য প্রায়ই নির্যাতন করতেন স্বামী জাহিদ হোসেন ও তার বাবা-মা। যৌতুক দিতে না পারায় এক বছর ধরে ওই গৃহবধূকে নির্যাতন করে আসছিলেন তারা। ঘটনার দিন যৌতুকলোভী স্বামী, শাশুড়ি ও শ্বশুর খুঁটির সাথে চুল বেঁধে মধ্যযুগীয় কায়দায় দিনব্যাপী নির্যাতন করেন। ওই নির্যাতনের ভিডিও গতকাল শনিবার (৯ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশ তাৎক্ষণিক গিয়ে শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তবে এখনো নির্যাতিতার স্বামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
এ ব্যাপারে মান্দা থানার ওসি শাহিনুর রহমান বলেন, ঘটনাটি জানার পরপরই নির্যাতিতার শ্বশুর-শাশুড়িকে গ্রেফতার করা হয়েছে। স্বামী পালিয়ে যাওয়ার কারণে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পাষণ্ড স্বামীকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে