ঢাকা মঙ্গলবার, ১২ মে, ২০২৬

অক্সিজেন সংকট মোকাবেলায় বাগেরহাটে ৮ তরুণের প্রশংসনীয় উদ্যোগ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২২-৬-২০২১ বিকাল ৬:৪৫

‘বিনা অক্সিজেনে ঝরবে না কোনো প্রাণ’ স্লোগানে অক্সিজেন সংকট দেখা দিলেই তারা ছুটে যাচ্ছেন মুমূর্ষু মানুষের বাড়িতে। অক্সিজেন সরবরাহ করতে গিয়ে ‘চুলকাঠি অক্সিজেন ব্যাংক’ নামের সংগঠনটির তিন সদস্য করোনায় আক্রান্তও হয়েছেন। নির্ধারিত নম্বরে ফোন বা অক্সিজেন ব্যাংকের ফেসবুক পেজে সহযোগিতা চাইলে সংগঠনের স্বেচ্ছাসেবকরা সিলিন্ডার নিয়ে হাজির হন রোগীর বাড়িতে। বাগেরহাটে এমনই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন ৮ তরুণ। বাগেরহাট সদর উপজেলা, ফকিরহাট, মোরেলগঞ্জ এবং খুলনার রূপসা এলাকায় এখন পর্যন্ত ১৫ জনকে অক্সিজেন সহায়তা দিয়েছেন তারা।

চুলকাঠি অক্সিজেন ব্যাংকের অন্যতম উদ্যোক্তা ও কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হওয়া (বর্তমানে সুস্থ) জনি, রেজোয়ান ও চয়ন জানান, অক্সিজেনের অভাবে মানুষের কষ্ট দেখে গত ১ মে আনুষ্ঠানিকভাবে আমরা কয়েকজন বন্ধু অক্সিজেন ব্যাংক চালু করি। এরপর থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি মুমূর্ষু রোগীর অক্সিজেনের অভাব মেটাতে। গভীর রাতেও একাধিক মানুষের বাড়িতে অক্সিজেন পৌঁছে দিয়েছি আমরা।

চুলকাঠি অক্সিজেন ব্যাংকের অন্যতম প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী জাকারিয়া হোসাইন শাওন জানান, আমরা চেষ্টা করছি মানুষকে সেবা দিতে। অক্সিজেনের খুব সংকট বর্তমানে। চলতি বছরের ১ মে থেকে আমরা অক্সিজেন সহায়তা দিয়ে আসছি। এখন পর্যন্ত আমরা সদর উপজেলা, ফকিরহাট, মোরেলগঞ্জ ও খুলনার রূপসা এলাকার ১৫ জনকে অক্সিজেন সহয়তা করেছি। এরমধ্যে চারজনের অক্সিজেন প্রয়োজন হয়নি। আমাদের অক্সিজেন ব্যাংকের নম্বর- ০১৭১৪-৯৭৭৮০২, ০১৯১৩-০১৩৩১৭, ০১৭১১-৩০৯৪৮৩।

তিনি ‍আরো জানান, একজন মুমূর্ষ রোগীকে অক্সিজেন দেয়ার জন্য সিলিন্ডারের পাশাপাশি একটা ফুল সেটের প্রয়োজন হয়। একটি সেট তৈরি করতে আমাদের প্রায় ১৭ হাজার টাকার প্রয়োজন হয়। আমাদের দুটি সেট রয়েছে। একটি সেট রিফিল করা থাকলে সর্বনিম্ন পর্যায়ে ১ হাজার ৫০০ মিনিট অক্সিজেন দেয়া যায়। তবে যদি কারো অক্সিজেনের প্রয়োজন বেশি হয়, সেক্ষেত্রে দুই থেকে তিন ঘণ্টায় শেষ হয়ে যায়। এই সিলিন্ডারগুলো বাগেরহাটে রিফিল করা যায় না। খুলনা থেকে রিফিল করতে হয়। একবার রিফিল করতে ১৫০ টাকা ব্যয় হয়। রিফিলটা মূল নয়, মূল হচ্ছে সেট তৈরি করা। বর্তমানে আমাদের দুটি সেট রয়েছে। আমাদের যদি আরো কয়েকটি সেট থাকত তাহলে আরো বেশি মানুষকে সেবা দিতে পারতাম।

জেলার মানুষের জন্য আরো ব্যাপক পরিসরে কাজ করতে চায় সংগঠনটি। তাই সমাজের বিত্তবানদের কাছ থেকে সহযোগিতা কামনা করেন সংগঠনের সদস্যরা।

জামান / জামান

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী

লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা

দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত

কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!

সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার

রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত

মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক

ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান

গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তুত নড়াইলের বিশাল আকৃতির গরু ‘বাহুবলি’