টাঙ্গাইলে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ১০০ জন
পুলিশে চাকরি পেতে মামা-খালুর জোর ও টাকা লাগে- এমন ধারণাকে ভুল প্রমাণ করে ১২০ টাকার বিনিময়ে পুলিশের চাকরি পেলেন ১০০ জন। ফলাফলের চূড়ান্ত কপি হাতে পেলেও নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছেন না পুলিশের চাকরির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীরা। আর চাকরি পাওয়ায় খুশি তাদের পরিবার-পরিজনদের মাঝে। পুলিশের চাকরিতে ঘুষ লাগে না জানিয়ে সকলকে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছিলেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
পায়ে ছেঁড়া জুতা, মলিন পোশাক পরা যুবক রায়হান কবির। ১২০ টাকা দিয়ে অনলাইনে ফরম পূরণ করে চাকরির আশায় দাঁড়িয়েছিলেন টাঙ্গাইল পুলিশ লাইনস্ মাঠে। ফলাফলে নির্বাচিত হওয়ার খবর শুনে তিনি যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছেন না। টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা উত্তরপাড়া গ্রামের কৃষক সুজন খানের ছেলে তিনি। ছোটবেলা থেকে পুলিশের চাকরির প্রতি লোভ থাকলেও ঘুষ ছাড়া এত সহজেই চাকরি পাবেন কখনই তা ভাবেননি।
শুধু রায়হান নয়, একই অবস্থায় নাগরপুরের আরিফ হোসেনের। দরিদ্র পরিবারের সন্তান হয়েও ১২০ টাকার বিনিময়ে পুলিশে চাকরি পেয়ে খুশির কান্না যেন থামছেই না। তাইতো দেশের জন্য কাজ করতে চান এই যুবক। ঘুষ ছাড়া চাকরি হওয়ার খুশিতে আত্মহারা সদ্য যোগ্য প্রার্থীরা। এ যুগে ঘুষ ছাড়া চাকরি হয়, নিজ সন্তানের না হলে বিশ্বাস হতো না ওই সব প্রার্থীর অভিবাবকদের
টাঙ্গাইলের পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি সরকার মোহাম্মদ কায়সার জানান, এ নিয়োগে যোগ্য ও মেধাবী ব্যক্তিকেই মূল্যায়ন করা হয়েছে। এখন আর পুলিশের চাকরিতে ঘুষ লাগে না।
চলতি বছর টাঙ্গাইল জেলায় ৮৭ জন পুরুষ ও ১৩ জন নারীকে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেয়া হয়েছে। আগামী মঙ্গলবার তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মেডিকেল টেস্ট করিয়ে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে চূড়ান্ত মেডিকেল টেস্ট করিয়ে ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’