ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বাদাম নিড়ানিতে ব্যস্ত চাষিরা, ভালো ফলনের সম্ভাবনা


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১১-৪-২০২২ দুপুর ২:২৭

কুড়িগ্রামের উলিপুরে উপজেলার নদীবেষ্টিত চরগুলোতে বাদাম নিড়ানিতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। বাদামের বাম্পার ফলন হওয়ায় অধিক লাভের সম্ভাবনা দেখছেন তারা। সোমবার (১১ এপ্রিল)  উপজেলার তিস্তা নদীবেষ্টিত ইউনিয়নের অংশ হিসেবে থেতরাই, গুনাইগাছ এবং বজরা ইউনিয়নের এলাকাগুলোতে দেখা যায়, বাদামের ক্ষেত নিড়ানিতে ব্যস্ত সময় পার করছেন তিস্তাপাড়ের বাদাম চাষিরা।

বাদাম চাষিরা বলেন, এবারে বাদামের বাম্পার ফলন হওয়ায় অনেক সম্ভাবনা দেখছেন বাদাম চাষিরা। কৃষি সম্প্রারন অফিসের তথ্য মোতাবেক এবারে উপজেলার তিস্তা চরাঞ্চলে মোট ২১টি এটাপশন ও প্রদর্শনী প্লটে আছে প্রায় ২১ হেক্টর জমি। এছাড়া তিস্তার বুকে বিভিন্ন ইউনিয়নের অংশ বিশেষ চর এলাকায় এবারে প্রায় ২০ থেকে ৩০ হাজার হেক্টর জমিতে বাদামের চাষ করা হয়। 

সরেজমিন দেখা যায়, সেখানকার চাষিদের একর ময় একর জমি তিস্তা নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। তা আবার চরে পরিণত হয়েছে। ওই সকল এলাকার চাষিরা বাদামে অধিক লাভের আশায় বাদাম চাষ করেন বাদাম চাষিরা। চরে যেদিকে তাকাই শুধু চোখে পড়ে বাদামের চাষ। দেখা যায় চাষিদের কাজের ব্যাস্ততা ও মনের মধ্যে আনন্দ। এসব চর এলাকার বাদাম চাষিদের মধ্যে রফিকুল ইসলাম, সফিকুল ইসলাম, তৈয়ব আলী, সোলাইমান, আজাহার আলী, আবুল হোসেন, আঃ হক, রাজু মিয়া, আঃ লতিফ, ফজলুল হক, জাহেরুল, মহুবর, বাবলু, দবির, শাজু, আব্দুল হাই, আকবর, রোস্তম সহ আরও অনেকে বলেন আমাদের বাদামের চাষ ভালো হয়েছে। এবারে আমরা সম্ভাবনা দেখতেছি। তবে আমাদের বাদামে রোগ বালাই দেখা দিয়েছে। পোকার উপদ্রব বেশি দেখা দিয়েছে। এ সকল রোগ বালাই নিয়ে চিন্তিত আছি।
 

এ বিষয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়নে দ্বায়িত্বে থাকা উপ-সহকারী থেতরাই ইউনিয়নের গোড়াইপিয়ারের চর, গুনাইগাছ ইউনিয়ননের টিটমার চর ও বজরা ইউনিয়নের বিরহিমের চরে দায়িত্বপ্রাপ্ত মোস্তফা কামাল, আলমগীর হোসেন, স্বপন কুমার বলেন, বাদাম চাষে অধিক লাভ হওয়ায় চর এলাকার চাষিদের বাদাম চাষ করার আগ্রহ অনেক বেড়েছে। আমরা উপজেলার কৃষি সম্প্রসারণ অফিস থেকে আদর্শ কৃষক বেছে নিয়ে উন্নত মানের বাদামের বীজ ও সার প্রণোদনা হিসাবে বিতরন করেছি। বর্তমান বাদামে যে সকল রোগ বালাই ও পোকা মাকড় ধরেছে সে সকল পোকা মাকড় ও রোগ বালাই নিধনের জন্য পরামর্শ দেয়া হয়েছে। আশা করি অতি তারাতারি সমস্যা সমাধান হবে।

উপজেলার থেতরাই ইউনিয়নের বিএডিসি সার ও বীজ ডিলার মাহবুবুর রহমান (মনু) বলেন তিস্তা চরের বাদাম চাষিরা বাদামের রোগ বালাই ও পোকা নিধনের জন্য সানমেরিন, হাইপাওয়ার-১০ ইসি, এর সাথে ইটাপ-২০ এসএল মিশিয়ে ভালো সুফল পাচ্ছে। এ ছাড়া পঁচন রোধে এমিস্টারটপ, সানফাইটার ও পচামিনপ্লাস প্রয়োগ করে পঁচন রোধ হচ্ছে।

এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম বলেন আমরা উপজেলার চর এলাকায় আদর্শ বাদাম চাষিদের বেছে নিয়ে প্রণোদনা হিসাবে বিনা মূল্যে বাদামের বীজ ও সার দিয়েছি। এবং বাদামের বিভিন্ন ধরনের রোগ বালাই ও তার প্রতিকার সম্পর্কে জানিয়ে দিয়েছি। আশা করি এবার অধিক ফলন হবে এবং চাষিরা অনেক লাভবান হবে।"

এমএসএম / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন