শ্রীপুরে মালিককে শ্বাসরোধে হত্যার পর অটোরিকসা নিয়ে গেছে দুর্বৃত্তরা
গাজীপুরের শ্রীপুরে অটোরিকসা মালিক আনোয়ার হোসেন আনুকে (৫০) শ্বাসরোধে হত্যা করে অটো নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা। আনোয়ার উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামের মৃত হারেছ আলীর ছেলে। রোববার (১০ এপ্রিল) রাত ১০টার পর কোনো এক সময়ে নিহতের বাড়িতে এ ঘটনা ঘটে। শ্রীপুর থানার চকপাড়া পুলিশ কেন্দ্রের ইনচার্জ এসআই জাফর মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এসআই জাফর মোল্লা জানান, আনোয়ার হোসেন অটোরিকসা কিনে নিজেই চালিয়ে উপার্জন করতেন। প্রতিদিনের মতো রোববার রাত ১০টার দিকে তিনি বােইরে থেকে বাড়িতে আসেন। তার বাড়ি থেকে ৫০০ গজ দূরে টিন দিয়ে ঘর তৈরি করে ওই ঘরেই অটোরিকসা রেখে সেখানেই আনোয়ার রাতযাপন করতেন। ঘটনার দিন রাত আনুমানিক ১০টার দিকে তার স্ত্রী তার কাছ থেকে বাড়িতে চলে আসেন। সকালে স্থানীয়রা আনেয়ারের অটোরিকসা রাখার ঘর খোলা দেখতে পেয়ে ঘরে যান। সেখানে গিয়ে আনোয়ারকে মৃত অবস্থায় দেখতে পেয়ে তার বাড়িতে খবর দেন। দুর্বৃত্তরা সিঁধ কেটে অটোরিকসা রাখার ঘরে প্রবেশ করে আনোয়ারকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে অটোরিকসাটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
গাজীপুরের সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) আজমির হোসেন জানান, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তদের চিনে ফেলায় তারা এমন হত্যাকাণ্ড ঘটিয়ে অটোরিকসাটি নিয়ে গেছে। তবে হত্যা ও অটোরিকসা চুরির সাথে কতজন জড়িত থাকতে পারে তা জানাতে পারেনি পুলিশ। গাজীপুর পুলিশ ব্যুরো অব ইসভেস্টিগেশনের (পিবআিই) সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, গত দুই মাস আগেও স্থানীয় সাইদুল ইসলামের বাড়ি থেকে রাতের আঁধারে সিএনজি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
এমএসএম / জামান
বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর
মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন
গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক
ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম
টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ
সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা
তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু
বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে
শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের
মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি
মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী