কলাপাড়ায় ইউপি মেম্বরকে কুপিয়ে জখম
পটুয়াখালীর কলাপাড়ায় ইব্রাহিম (৫০) নামে এক ইউপি মেম্বরকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ। সোমবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসাপাতালে ভর্তি করেছেন। ইব্রাহিম ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বর। সূর্যমুখীর বাগান থেকে টাকা চুরি হয়ে যাওয়াকে কেন্দ্র করেই তার ওপর হামলা চালানো হয়েছে বলে জানান ইউপি সদস্যের পরিবারের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১০ এপ্রিল) কয়েকজন দর্শনার্থী সিক্সলেন সংলগ্ন পশ্চিম টিয়াখালী গ্রামের সূর্যমুখী বাগানে ঘুরতে যান। এ সময় দর্শনার্থীরা সড়কের পাশে ব্যাগ রেখে বাগানের ভেতরে গেলে তাদের ওই ব্যাগসহ ৫৬০ টাকা চুরি হয়ে যায়। পরে বাগান থেকে বের হলে স্থানীয় বেল্লাল, জুলহাস ও ইউনুস নামে তিন কিশোর জানায় তাদের টাকা সাগর শিকদার নামের এক যুবক নিয়েছে। সাগরের নাম বলায় দুপুর ১২টার দিকে তার পিতা শহীদ সিকদার ওই তিন কিশোরকে বেধড়ক মারধর করেন। বিষয়টি নিয়ে সোমবার দ্বিতীয় দফায় কিশোর জুলহাসের পিতা তোফাজ্জেলকে মারধর করে শহীদ সিকাদারসহ তার স্বজনরা।
জানা যায়, নির্বাচনের সময় তোফাজ্জেল ইব্রাহিমের সাপোর্ট করেছিল। ইব্রাহিম তোফাজ্জেলকে মামলা করার পরামর্শ দিয়েছে বলে সন্দেহ করে তৃতীয় দফায় দুপুর ১২টার দিকে শহীদ সিকদার, তার ছেলে সাগর সিকদার, চাচাতো ভাই মোজাম্মেল সিকদার ও রুবেল গাজী ওই ইউপি মেম্বর ইব্রাহিমের বাড়ির সামনে লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়। পরে তিনি ঘর থেকে বের হলে তাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাৎক্ষণিক ওই ইউপি সদস্যকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
ইউপি সদস্য ইব্রাহিম হাসপাতালের বিছানায় শুয়ে অশ্রুসিক্ত কণ্ঠে এ প্রতিনিধিকে জানান, হালিম সিকদার আমার সঙ্গে নির্বাচনে হেরেছে। শহীদ সিকদার তার ভাতিজা। মূলত নির্বাচনের জেরেই আমাকে এভাবে মারধর করা হয়েছে। তা না হলে এ তুচ্ছ ঘটনায় এভাবে আমার ওপর আক্রমণ করার কথা নয়।
অভিযুক্ত শহীদ সিকদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার চাচাচো ভাই মোজাম্মেল সিকদার এ প্রতিবেদককে জানান, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ ঘটনার সময় আমি স্কুলে ছিলাম।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
দুই কিডনি নষ্ট, চিকিৎসায় ৫ লাখ টাকা প্রয়োজন শিশু সাফিয়ার
হাসিনা আসুক, তবে বিশৃঙ্খলা করলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে’ : নিতাই রায় চৌধুরী
পঞ্চগড়ে আমন ধানে পোকার আক্রমণ, বাড়ছে উৎপাদন খরচ; লোকসানের শঙ্কায় কৃষক
চাঁদপুরে পিকআপভ্যান-ছয় চাকার গাড়ির সংঘর্ষ, তরুণ নিহত
শরণখোলায় গ্রাহকদের ৫ কোটি টাকা নিয়ে এজেন্ট ব্যাংক পরিচালক উধাও
প্রেসিডেন্ট’স স্কাউট অ্যাওয়ার্ড : ক্ষেত্রনাথ বিশ্বাস উচ্চ বিদ্যালয়ের ৫ শিক্ষার্থী
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১