ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ক্যাডেট হিসেবে সর্বোচ্চ পদবি অর্জন করলেন জাবি'র মাজহার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১২-৪-২০২২ রাত ১২:৩
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সর্বোচ্চ পদবি ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্লাটুনের সার্জেন্ট মাজহারুল ইসলাম। রমনা রেজিমেন্টের ৪ বিএনসিসি ব্যাটালিয়নের আলফা কোম্পানির সিইউও হিসেবে পদোন্নতি পেয়েছেন তিনি।
 
মাজহার বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের (৪৮তম ব্যাচ) শিক্ষার্থী এবং মওলানা ভাসানী হলের আবাসিক ছাত্র। তার পৈত্রিক নিবাস নোয়াখালী জেলার সদর উপজেলার মাইজদী কোর্টে।
 
গত ৭ এপ্রিল বৃহস্পতিবার রমনা রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাহাত নেওয়াজের পক্ষে রেজিমেন্ট অ্যাডজুট্যান্ট মেজর সোমেন কান্তি বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
 
পরে সোমবার (১১ এপ্রিল) বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের সদর দপ্তরে রমনা রেজিমেন্টের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাহাত নেওয়াজ, রেজিমেন্ট অ্যাডজুট্যান্ট মেজর সোমেন কান্তি বড়ুয়া ও ৪ বিএনসিসি ব্যাটালিয়নের এক্স সিইউও সজিব মিয়া তাকে এ সর্বোচ্চ র‌্যাংকব্যাচ পরিয়ে দেন।
 
উল্লেখ্য, মাজহারুল ইসলাম দৈনিক সকালের সময়ের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে নিয়োজিত রয়েছেন।

এমএসএম / জামান

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য

জুডিশিয়ারিতে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে ফুলেল শুভেচ্ছা জানালেন গোবিপ্রবি উপাচার্য

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে রায়গঞ্জে প্রশাসনের প্রস্তুতি সভা

‘রেডিওলজিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা হোক’: অপ্রতিমের বাবা

ইউজিসির গবেষণা অর্থায়ন নির্দেশিকার বৈষম্যমূলক বিধান প্রত্যাহারের দাবিতে পাবিপ্রবি শিক্ষকদের মানববন্ধন

ডিআইইউ ইংলিশ ক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি রনি সম্পাদক মাহমুদুল

‎কুবির রসায়ন বিভাগের ৪১ শিক্ষার্থীকে বিসিকের ৫ দিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা