লালমোহনে বসতঘরের সামনে কাঁটা দিয়েছে প্রতিপক্ষ : ভোগান্তিতে দুটি হিন্দু পরিবার
ভোলার লালমোহনে জমি জবরদখল করার উদ্দেশ্যে অমৃত লাল দাসের বাড়ির পথে কাঁটা দিয়ে প্রতিবন্ধকাতা সৃষ্টি করে চলাচল বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ। ফলে সীমাহীন ভোগান্তিতে পরেছে দুটি হিন্দু পরিবার। গত ১৬ জুন (বুধবার) উপজেলার ধলীগৌরনগর ৬নং ওয়ার্ড এলাকার চরমোল্লাজী গ্রামে এ ঘটনা ঘটে। বাড়ির উঠোনে ও চলাচলের পথে কাঁটা দেয়ার ফলে জল-কাদা মাড়িয়ে প্রায় আধাকিলোমিটার পথ ঘুরে প্রধান সড়কে উঠতে হয় দুটি পরিবারের মানুষদের। এ ঘটনায় গত ২১ জুন (সোমবার) ওই এলাকার মৃত মোস্তফা ভূঁইয়ার ছেলে আশিক এলাহী ও আবদুল আজিজসহ ৯ জনের বিরুদ্ধে লালমোহন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মামলা দায়ের করেছেন ভুক্তভোগী অমৃত লাল দাস।
মঙ্গলবার সকালে সরেজমিন দেখা যায়, অমৃত লাল দাসের বাড়ির চলাচলের পথে কাঁটা বিছানো। তার বাড়িতে গিয়েও দেখা যায়, বাড়ির উঠোনে কাঁটা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। ভুক্তভোগী অমৃত লাল দাস অভিযোগ করে বলেন, দাদা ও বাবার সময় থেকেই এই বাড়িতেই বসবাস করে আসছি। তবে পার্শ্ববর্তী আশিক এলাহীসহ তাদের লোকজন আমাদের জমি জবরদখলের উদ্দেশ্যে বাড়ির পথে কাঁটা দিয়ে চলাচলের পথ আটকে দিয়েছে। এর আগেও তারা আমার ১ একর ৬০ শতক জমি জবরদখল করেছিল।
তিনি আরো বলেন, স্থানীয় পর্যায়ে একাধিকবার সালিশ হলেও তারা কোনো কাগজপত্র না দেখিয়ে জোরপূর্বক আমার চলাচলের পথ বন্ধ করে দেয় এবং আমাকে বাড়ি ছেড়ে চলে যেতে হুমকি দিয়ে যাচ্ছে। আমরা হিন্দু, অন্যদিকে তারা এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে এলাকার লোকজনও কিছু বলার সাহস পায় না। তাই সুবিচারের আশাায় আদালতের আশ্রয় নিয়েছি।
এ ব্যাপারে জানতে চাইলে আশিক এলাহী ভূঁইয়া বলেন, আমাদের জমিতে আমরা কাঁটা দিয়েছি। তবে মানবিক ক্ষেত্রে এটা উচিৎ না হলেও তারা ফয়সালায় বসে না বিধায় কাঁটা দিতে বাধ্য হয়েছি।
এদিকে, একটি বাড়ির লোকজনের চলাচলের পথ অবরুদ্ধ করে রাখায় এলাকায় সাধারণ মানুষের মাঝে মিশ্রপ্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাদের জমিসংক্রান্ত বিরোধ থাকলে তা মীমাংসার মাধ্যমে সমাধান করা উচিত। এভাবে দুটি পরিবারকে অবরুদ্ধ করা মোটেও কাম্য নয়। তাই এমন অপকর্ম রোধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবারসহ স্থানীয় সচেতন মহল।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান