ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনের বাতাসে ধূলি বালুকণা


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১২-৪-২০২২ দুপুর ১২:৩৯
বাতাস ক্লান্ত-পরিশ্রান্ত প্রাণির প্রাণ জুড়ায়। আর সেই বাতাস যখন ধূলি বালুকণামিশ্রিত হয়, তখন প্রাণ জুড়ানোর বদলে প্রাণির প্রাণ সংকট দেখা দেয়। তেমনি ভোলার লালমোহনের বাতাসে মিশ্রিত ধূলি ও বালুকণা জনসাধারণের প্রাণ জুড়ানোর বদলে বিষাদে পরিণত হয়েছে। যত্রতত্র বালুমহাল, খোলামেলা পরিবেশে বালু পরিবহন ও আঞ্চলিক সড়কসহ চলমান মহাসড়ক উন্নয়ন কাজে ব্যবহৃত বালু উড়ছে বাতাসে।
 
সব মিলিয়ে লালমোহনের বাতাস এখন ধূলিকণায় পূর্ণ। প্রচণ্ড গরমে একটু স্বস্তির বাতাসও এখন বিষাদে রূপান্তরিত হয়েছে। মাস্ক ব্যবহার করে নাক রক্ষা করা গেলেও চোখ ও দেহ রক্ষা করা অসম্ভব হয়ে পড়েছে।
 
শুধু তাই নয়, বাতাসে উড়ে ধূলিকণা এসে নষ্ট করছে বসতঘরের খাবার-দাবারসহ আসবাবপত্র। এমনকি বাজারের হোটেলগুলোর খাবার নষ্টের পাশাপাশি ব্যবসায়ীদের মালামালও নষ্ট করছে। একদিকে পবিত্র রমজান, অন্যদিকে বাতাসে ধূলিকণা, দুইয়ে মিলে লালমোহনবাসীর নাভিশ্বাস দেখা দিয়েছে। 
 
খোঁজ নিয়ে জান যায়, লালমোহন পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডে ১৫-২০টি বালুমহাল রয়েছে। এছাড়াও উপজেলার ফরাজগঞ্জ, লর্ডহার্ডিঞ্জ ও বদরপুর ইউনিয়নেও বালুমহাল রয়েছে। এগুলোর বেশিরভাগই জনবসতিপূর্ণ এলাকায়। এসব বালুমহাল থেকে পৌর শহরসহ উপজেলার বিভিন্ন স্থানে বালু পাঠানো হয়। তবে এসব বালু পরিবহন হচ্ছে খোলামেলা পরিবেশে।
 
পৌরসভা ৯নং ওয়ার্ডের আবু মিয়া, জসিমসহ আরো কয়েকজন বাসিন্দা বলেন, এ এলাকায় অনেকগুলো বালুমহাল আছে। সূর্যের তাপের সাথে সাথে বালুগুলো উত্তপ্ত হয়ে আরো তাপ ছড়ায়। ফলে আশপাশে বসবাসরত পরিবারগুলো বিপাকে পড়েছে। পাশাপাশি বালুমহাল ও সেখান থেকে খোলামেলা পরিবেশে পরিবহনকৃত বালু উড়ে এসে ঘরের খাবার-দাবার ও আসবাবপত্র নষ্ট করছে। 
 
লালমোহন থানার মোড় এলাকার ফল ব্যবসায়ী রবিউল ইসলাম পারভেজ ও মোঃ ফেরদাউস বলেন, এ এলাকায় মহাসড়কের উন্নয়ন কাজের জন্য সড়কের দুই পাশ খুঁড়ে বালি দিয়ে ভর্তি করা হয়েছে। তবে নিয়মিত পানি না দেয়ায় ওসব বালি উড়ে দোকানের ফলমূল নষ্ট করছে।
 
ভাড়ায়চালিত মোটরসাইকেল ড্রাইভার আলমগীর ও সিএনজিচালক আরিফ, রিকসাচালক জহির বলেন, পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক উন্নয়ন ও দালানকোঠা নির্মাণের জন্য অবৈধ ট্রাক্টরের মাধ্যমে খোলামেলা পরিবেশে বালু পরিবহন করা হচ্ছে। এসব ট্রাক্টরের পেছনে মোটরসাইকেল চালাতে গেলে বালু এসে নাক-মুখে পড়ছে। রাতে বাসায় ফিরে গোসল ছাড়া ঘুমানো যায়না, কারণ বালুতে শরীর চুলকায়।
 
পৌর শহরে তিনটি মাধ্যমিক, তিনটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি কলেজ, একটি দাখিল ও একটি কামিল মাদ্রাসা রয়েছে। এছাড়াও ক্বওমী, নুরানিসহ বিভিন্ন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রতিদিন সড়কের ধূলি বালুকণার মধ্যদিয়ে এসব শিক্ষা প্রতিষ্ঠান আসতে হচ্ছে শিক্ষার্থীদের কে।
 
লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার মোহনাসহ একাধিক শিক্ষার্থী জানায়, প্রতিদিন বিদ্যালয়ে আসতে গেলে সড়কের ধূলি বালুকণা মাড়িয়ে আসতে হয়। রিকসায় আসার সময় বালুভর্তি ট্রাক্টরের পিছনে পড়ে গেলে পোশাক-পরিচ্ছদ নষ্ট হয়ে যায়। বাতাসে উড়ে আসা বালু চোখ-মুখে পড়ে।
 
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স'র আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মো. মহসিন খান বলেন, বাতাসে ধুলাবালি বেশি বেড়ে গেলে মানুষের শ্বাসনালী এবং ফুসফুসের প্রদাহ হতে পারে। কারো হাঁপানি রোগ থাকলে সেটা আরও তীব্র হতে পারে। এছাড়াও যাদের এলার্জি আছে, ধূলি-বালুর কারণে তাদের এলার্জি বেড়ে যেতে পারে। শিশুদের ক্ষেত্রে নিউমোনিয়া হতে পারে।
 
বাতাসে ধূলি বালুকণা রোধ করে নির্মল পরিবেশ তৈরিতে খোলামেলা পরিবেশে বালু পরিবহন বন্ধ ও সড়ক উন্নয়ন কাজের ক্ষেত্রে পানি ব্যবহারের দাবি সচেতন মহলের।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত