পটুয়াখালীতে রমজান উপলক্ষে টিসিবির পণ্য পাচ্ছেন মধ্য ও নিম্নআয়ের মানুষ
পটুয়াখালীতে পবিত্র রমজান উপলক্ষে মধ্য ও নিম্নআয়ের মানুষদের জন্য দেশব্যাপী টিসিবি বাজারের তুলনায় কম মূল্যে পণ্য বিতরণ করছে। গত ৭ এপ্রিল থেকে চলছে টিসিবির পণ্য বিতরণ। পটুয়াখালী জেলার নিম্নআয়ের সব মানুষ এই সুবিধা ভোগ করবেন।
এ জেলায় মোট উপকারভোগীর সংখ্যা ১,১১,৩১০ জন। প্রথম পর্যায় পণ্য দেয়া শুরু হয় ৭ এপ্রিল থেকে এবং উপকারভোগীর সংখ্যা ৪০,৯২৭ জন। ইতোমধ্যেই তাদের পণ্য নিয়েছেন। এসব পণ্যের মধ্যে ছিল- মসুর ডাল ২ কেজি যার মূল্য ১৩০ টাকা, সয়াবিন তেল ২ লিটার যার মূল্য ২২০ টাকা এবং চিনি ২ কেজি যার মূল্য ১১০ টাকা। মোট মূল্য ৪৬০ টাকা।
দ্বিতীয় পর্যায়ে উপকারভোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৭০,৩৮৩ জন বিভিন্ন তারিখে বিভিন্ন জায়গা থেকে টিসিবির পণ্য নিচ্ছেন। দ্বিতীয় পর্যায়ে ২ কেজি ছোলা যুক্ত হয়ে মোট মূল্য দাঁড়িয়েছে ৫৬০ টাকা। উপকারভোগীরা প্রবিত্র রমজান উপলক্ষে এই পণ্য পাবেন ২২ এপ্রিল পর্যন্ত। পটুয়াখালী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মোট ২৮ জন ডিলার তিনটি গোডাউন থেকে পণ্য সরবরাহ করছেন।
সঠিকভাবে পণ্য সরবরাহ ও বিতরণে কাজ করছে তদারকি কমিঢি। শৃঙ্খলা রক্ষার্থে উপকারভোগীর কাছে থাকবে একটি কার্ড ও বিতরণকারীর কাছে থাকবে একটি কার্ড। এই কার্ড দেখিয়ে উপকারভোগীরা তাদের পণ্য নিতে পারবেন।
সরেজমিন দেখা যায়, শহরের ৫নং ওয়ার্ডে পৌর কমিশনার মো. আলাল উদ্দিন আলালের সহযোগিতায় পুরাতন আদালতের মাঠে এই কার্যক্রম চলছে।
পটুয়াখালী জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, তদারকি কমিটি ও বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত লোক তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে। উপকারভোগী পৌর এলাকর সুবিধাভোগীরা কমমূল্যে পণ্য পেয়ে খুশি হয়ে প্রধানমন্ত্রীকে ধনাবাদ জানিয়ে তারা এই কার্যক্রম যাতে অব্যাহত থাকে সেজন্য অনুরোধ করেন।
পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে সাক্ষাৎকালে তথ্য দিয়ে সহযোগিতা করেন পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবির। তিনি দৈনিক সকালের সময়কে জানান এখন পর্যন্ত এই পণ্য বিতরণে কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি। সঠিক ও সুন্দরভাবেই এই পণ্য বিতরণ হচ্ছে।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন