ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে অজগর উদ্ধারের পর বনে অবমুক্ত


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১২-৪-২০২২ বিকাল ৫:১৫

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার লোকালয় থেকে একটি অজগরের বাচ্চা উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ। মঙ্গলবার (১২ এপ্রিল) উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের মৃত আব্দুর রহিমের বাড়ির একটি টিনশেডের ঘরে অজগরটি দেখতে পান বাড়ির লোকজন। পরে বন বিভাগকে খবর দিলে দুপুরে সেটি উদ্ধার করে অবমুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামের সাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত আব্দুর রহিমের  বাড়ির একটি টিনশেডের ঘরে সকালে একটি অজগর সাপ দেখতে পান বাড়ির লোকজন। টিনশেডের ঘরটিতে রান্না করার জ্বালানির (লাকড়ির) মধ্যে সাপটিকে লুকিয়ে থাকতে দেখে বাড়ির লোকজন চেঁচামেচি শুরু করেন। পরে প্রতিবেশীরা সাপটি দেখতে ভিড় করেন। এরপর বন বিভাগের লোকজনকে খবর পাঠালে তারা এসে অজগরটি উদ্ধার করে নিয়ে যান।

স্থানীয় সংবাদকর্মী মিফতা আহমদ রিটন বলেন, এলাকার লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে বন বিভাগকে খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করে।

জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, অজগরের বাচ্চাটির খবর পেয়ে আমরা উদ্ধার করে স্থানীয় সাংবাদিকদের নিয়ে পুটিছড়া সংরক্ষিত বনে অবমুক্ত করি। অজগরটির বয়স চার-পাঁচ মাস হতে পারে। এটি চার ফুট লম্বা ও ওজনে প্রায় ৪ কেজি হবে। 

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় প্রধান রেজাউল করিম চৌধুরী বলেন, অজগরের বাচ্চাটি খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে  পড়লে স্থানীয় লোকজন সেটিকে আটক করে বন বিভাগকে খবর দেন। পরে উদ্ধার করে পুটিছড়া সংরক্ষিত বনে ছেড়ে দেয়া হয়। 

এমএসএম / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী