পটুয়াখালীর ব্যবসায়ী শিবু লাল দাস অপহরন
পটুয়াখালীর পৌরশহরের পুরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও প্রথম শ্রেনীর ঠিকাদার শিবু লাল দাস নামের এক ব্যবসায়ীকে অপহরণ করা হয়েছে। ১১ এপ্রিল সোমবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। তার ব্যক্তিগত গাড়ির চালক মিরাজও নিখোঁজ রয়েছে।
পরিবারিক সূএে জানাযায়, গতকাল রাতে আনুমানিক ২টায় শিবু লাল দাসের ব্যবহৃত ফোন দিয়ে তার স্ত্রী বিউটি দাসের ফোনে কল করে বলা হয়, শিবুকে পেতে হলে ২০ কোটি টাকা লাগবে। এরপর ফোন কেটে দেয়।
শিবু লাল দাসের পুত্রবধূ শান্তা রানী দাস জানিয়েছেন, সোমবার বেলা ১১টায় শহরের পুরান বাজারের নিজ বাসা থেকে তার শ্বশুর ব্যবসার কাজে ব্যক্তিগত গাড়িতে করে গলাচিপার উদ্দেশে রওনা হন। দিনভর কাজ শেষে রাত ১০টায় গলাচিপা উপজেলার হরিদেবপুর খেয়াঘাট থেকে পুনরায় পটুয়াখালী শহরের নিজ বাসার উদ্দেশে রওনা হন তার ব্যবহৃত গাড়ি নিয়ে। এ সময় তার সাথে গাড়ির চালক মিরাজও ছিল। এক পর্যায়ে রাতে শ্বশুরের ফোন ও গাড়ির চালক মিরাজের ফোনও বন্ধ পাওয়া যায়।
এদিকে, মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে আমতলী উপজেলার আমড়াগাছিয়া এলাকার একটি তেলের পাম্পে শিবু লাল দাসের ব্যবহৃত গাড়িটি পরিত্যক্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। এরপর গাড়িটি উদ্ধার করা হয়। এ সময় গাড়ির একাধিক সিট ভাংচুর অবস্থায় দেখতে পাওয়া যায়। গাড়ি থেকে একটি খেলনা পিস্তল এবং মিরাজের ব্যবহৃত পায়ের জুতা পাওয়া যায়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান দৈনিক সকালের সময়কে জানান, ওই ব্যবসায়ীকে পাওয়া যাচ্ছেনা তা সত্য। তারা মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। আমরা সম্ভাব্য সব ধরনের চেষ্টা চালাচ্ছি। তার গাড়িটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে বলেও তিনি নিশ্চিত করেছেন।
শিবু লাল দাস পটুয়াখালী শহরের পুরান বাজার এলাকার বাসিন্দা, তিনি ঠিকাদারি, ব্রীজের টোল আদায়, খেয়াঘাট ইজারাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবেশক ব্যবসার সাথে জড়িত।
বিষয়টি নিয়ে সুশিল সমাজসহ পাড়ায় পাড়ায় গুঞ্জন চলছে।এছাড়াও পুরো পুরান বাজার এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।।
এমএসএম / এমএসএম
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন