দোহারে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট
ঢাকা জেলার দোহার উপজেলায় রমজানে নিয়মিত বাজার মনিটরিং করছে দোহার উপজেলা প্রশাসন।
জয়পাড়া বাজার ও মেঘুলা বাজারে নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয় এবং পণ্যের মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯, সড়ক পরিবহন আইন, ২০১৮ অমান্য করায় ৮টি মামলায় মোট ১৭ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১২ই এপ্রিল) জয়পাড়া ও মেঘুলা বাজারসহ বিভিন্ন দোকানে এই অভিযান শুরু হয়। পরিদর্শনে ভোজ্য তেল, সিলিন্ডার গ্যাস, চাল, চিনি, পেঁয়াজ, সবজি, পোলট্রিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা, ক্রয়-বিক্রয় রসিদ পরিবীক্ষণ করা হয়।
অভিযান করেন দোহার উপজেলা নির্বাহী অফিসার মোবাশ্বের আলম এবং সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বি।
এসময় মোবাশ্বের আলম বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি নির্ধারিত মূল্যের বাইরে বিক্রিসহ অন্যান্য পণ্য সঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তা তদারকি করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে দোহার উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে সার্বিকভাবে সহযোগিতার ছিলেন, দোহার থানা পুলিশ ফোর্স।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied