ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

রিজার্ভ চুরি : নিউইয়র্কের আদালতে বাংলাদেশের মামলা খারিজ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৩-৪-২০২২ দুপুর ১১:১২

রিজার্ভ থেকে চুরি হওয়া অর্থের একটি অংশ উদ্ধারে নিউইয়র্কের আদালতে যে মামলা করেছিল বাংলাদেশ ব্যাংক সেটি খারিজ করে দেওয়া হয়েছে। মামলা পরিচালনার ‘এখতিয়ার’ নেই জানিয়ে গত ৮ এপ্রিল নিউইয়র্কের আদালত এটি খারিজ করে দেয় বলে খবর দিয়েছে ফিলিপাইনভিত্তিক সংবাদমাধ্যম এনকোয়ারার ডটনেট।

স্থানীয় সময় মঙ্গলবার এনকোয়ারার ডটনেট এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়, ফিলিপাইনের সোলারি রিসোর্ট অ্যান্ড ক্যাসিনো এবং ম্যানিলা বে পরিচালনাকারী প্রতিষ্ঠান ব্লুমবেরি রিসোর্টস করপোরেশন মামলাটি খারিজ হওয়ার কথা জানিয়েছে।

খবরে আরো বলা হয়, ব্লুমবেরি রিসোর্টু কর্প নিউইয়র্ক আদালতের মামলা খারিজ করে দেওয়ার বিষয়টি ফিলিপাইন স্টক এক্সচেঞ্জকে (পিএসই) অবহিত করেছে। সেখানে ‘পর্যাপ্ত এখতিয়ারের অভাবে’ বাংলাদেশ ব্যাংকের মামলা বাতিল করে দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়। রিজার্ভ রাখা ছিল যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে। এই অর্থ ফিলিপাইনের রিজাল ব্যাংকে গেলে সেই অর্থ দ্রুত সরিয়ে নেওয়া হয়।

সাইবার হ্যাংকিংয়ের চাঞ্চল্যকর এ ঘটনায় ২০১৯ সালে নিউইয়র্কের আদালতে অর্থ উদ্ধারের জন্য মামলা করে বাংলাদেশ ব্যাংক।

দেশে রিজার্ভ চুরির মামলাটি তদন্ত করছে সিআইডি। এখন পর্যন্ত তারা মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি।

এদিকে রিজার্ভ চুরির পর বিভিন্ন সময় দেশে ১ কোটি ৫০ লাখ ডলার ফেরত এসেছে। 

জামান / জামান

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে