লালমোহনে শরীর জোড়া লাগানো যমজ শিশুর জন্ম
ভোলার লালমোহনে শরীর জোড়া লাগানো যমজ ছেলে শিশুর জন্ম দিয়েছেন মিতু বেগম নামে এক প্রসূতি। মঙ্গলবার (১২ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে লালমোহন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে দুটি শিশুর জন্ম হয়।
এদিকে শরীর জোড়া লাগানো যমজ শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়লে শিশু দুটিকে একনজর দেখার জন্য ক্লিনিকে শত শত মানুষ ভিড় করেন।
মিতু বেগম উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মুন্সির হাওলা গ্রামের রাজমিস্ত্রি বিল্লাল হোসেনের স্ত্রী।
বিল্লাল হোসেনের বড় ভাই জামাল হোসেন বলেন, প্রসব বেদনা দেখা দিলে গত সোমবার রাতে ছোট ভাইয়ের স্ত্রীকে লালমোহন ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ভর্তি করা হয়। পরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিজারিয়ানে যমজ সন্তানের জন্ম হয়। তাদের দুজনকে অপারেশনের মাধ্যমে আলাদা করতে যে খরচ তা বিল্লালের পক্ষে বহন করা সম্ভব নয়। তাই সরকারি-বেসরকারি সাহায্যের আবেদন জানান জামাল হোসেন।
অস্ত্রোপচারকারী সার্জন ডা. মুমতাহিনা হক জিম এবং এনেস্থিসিয়ালজিস্ট ডা. মো. আবু সাফওয়ান বলেন, দুটি শিশু সুস্থ রয়েছে। উন্নত চিকিৎসার মাধ্যমে দুজনকে আলাদা করা সম্ভব।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied