সদরপুরে স্কুল শিক্ষকের পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন
ফরিদপরের সদরপুরে এক স্কুল শিক্ষকের পুকুরে বিষ প্রয়োগের মাধ্যমে প্রায় দেড় লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের দশহাজার গ্রামের বেপারীবাড়ির স্কুল শিক্ষক মোশাররফ হোসেনের পুকুরে বিষ প্রয়োগের ঘটনাটি ঘটে। এতে পুকুরে চাষ করা বোয়াল, রুই, কাতলাসহ ৭-৮টি দেশি-বিদেশিপ্রজাতির মাছ মরে যায়। মৃত মাছের বর্তমান বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা।
পুকুরের মালিক মোশাররফ অভিযোগ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে একই গ্রামের মাসুদ খন্দকার, জাফর খন্দকার ও জাহিদ শরিফের সাথে দীর্ঘদিন ধরে আমারর বিরোধ চলছে। তারা দীর্ঘদিন ধরে আমাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। তারাই শত্রুতা করে আমার বিপুল পরিমাণ ক্ষয়-ক্ষতি করার জন্য পুকুরে বিষ দিয়েছে।
অভিযুক্ত মাসুদের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, এ ব্যাপারে আমি আপনাদের সাথে কোনো কথা বলতে চাই না।
সদরপুর থানার ভারপ্রপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার জানান, আমি খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’