ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জের খড়ের দাম বেশি হওয়ায় ঘাস চাষে ব্যস্ত কৃষক


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৩-৪-২০২২ দুপুর ৩:১৭

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় গোখাদ্যের দাম দিন দিন বেড়ে যাওয়ায় ঘাস চাষে ব্যাসত সময় পার করছেন উপজেলার অধিকাংশ কৃষক। উপজেলার ৯টি ইউনিয়নের কৃষকের পতিত জমি, ধানের জমিসহ সড়কের দুই পাশে ঘাস চাষে ব্যস্ত সময় পার করছেন সাধারণ কৃষকরা। গোখাদ্যের জোগানের পাশাপাশি উপজেলার স্থানীয় বাজারগুলোতে প্রতি আঁটি ১০-১৫ টাকা দরে বিক্রি করে গবাদিপশুর জন্য বাড়তি খাবার ক্রয় করে বাড়ি নিয়ে যাচ্ছেন অনেক কৃষক।

জানা গেছে, অনেক কৃষক এই ঘাসের ওপর নির্ভরশীল। খড়ের দাম বেশি থাকায় এবারও আঁটঘাট বেঁধে মনের সুখে কৃষকের জমিতে নিয়মিত সার প্রয়োগ ও পানি দিতে দেখা গেছে অধিকাংশ কৃষককে।

উপজেলার শ্রীদা গাতী গ্রামের মৃত শহিদুল ইসলাম দুক্কার ছোট ছেলে জানান, বিগত কয়েক বছর খড়ের দাম বেশি হওয়ায় দিশাহারা হয়ে এ বছর আমার নিজস্ব তিন বিঘা জমিতে ঘাস চাষ করছি। ঘাসের জমিতে তেমন কীটনাশক ব্যবহার করতে হয় না বললেই চলে।

এই কৃষক আরো জানান, ধান চাষের মতো ঘাস চাষেও রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তাগণ সব ধরনের সহযোগিতা করছেন।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, রায়গঞ্জ উপজেলায় গোখাদ্যর দাম কিছুটা বৃদ্ধি পাওয়ায় আমরা কৃষকদের পতিত, আবাদি জমি ও আঙিনায়  ঘাস চাষে আগ্রহী করে তুলছি। কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে রায়গঞ্জ উপজেলা কৃষি অফিস।

এমএসএম / জামান

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া

মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি,মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী

চাঁপাইনবাবগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা

সংসদে উত্থাপিত হেবা আইন শরিয়তসম্মত নয়: মুফতি একরাম হোসাইন অদুদী

পেকুয়ায় নবীন শিক্ষার্থীদের পাশে ছাত্রদল

বিয়ের অনুষ্টানে যাওয়ার পথে গরুর সঙ্গে ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু