ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে হাতি নিয়ে চাঁদাবাজি মাহুদের জরিমানা


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৩-৪-২০২২ দুপুর ৪:১৫

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামে হাতি নিয়ে বাড়ি বাড়ি গিয়ে  চাঁদাবাজি করার অপরাধে  হাতিসহ মাহুত শরীফ আহমেদ কে আটক করেছে পুলিশ। শরীফ বগুড়ার শিবগঞ্জ উপজেলার সত্তর মিয়ার ছেলে। পরে তাকে জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী। বুধবার (১৩ এপ্রিল) দুপুরে এ চাঁদাবাজির ঘটনাটি ঘটে।

জানা যায়, বুধবার সকাল ১১ টার দিকে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের পশ্চিম পাড়ে হাতির মাহুত হাতি নিয়ে প্রতিটি বাড়ীতে গিয়ে চাঁদাবাজি শুরু করে। এ খবর পুরো গ্রামে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা গণমাধ্যমকর্মীদের ফোন দেন। স্থানীয়দের ফোন পেয়ে কয়েকজন গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে উপস্থিত হন। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে হাতির মাহুত চাঁদা তোলা বন্ধ করে দেয়। এরপর খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী ও  থানার (ওসি) তদন্ত আবুল কালাম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় লোকালয়ে গণ উপদ্রব সৃষ্টির দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ২৯০ ধারা অনুযায়ী হাতির মাহুত শরীফ আহমেদ (২২) কে ২০০ টাকা জরিমানা করে আদায় করেন।
 বেলাগাঁও গ্রামের বাসিন্দা ফারুক আহমদ বলেন, সকাল থেকে আমাদের বাড়ী সহ আশপাশের ৫০ টি বাড়ীর ১০০ ঘর থেকে  হাতির মাহুত বেশ কয়েক হাজার টাকা চাঁদা তুলেছে। আমাদের ঘর থেকে প্রথমে ৪০ টাকা চাঁদা দেওয়ায় সে নেয় নি। পরে ১০০ টাকা চাঁদা দিতে হয়েছে।

বেলাগাঁও গ্রামের আব্দুস শহীদ  বলেন, এতদিন দেখতাম হাতি দিয়ে বাজার হাটে চাঁদাবাজি হত। এখন গ্রামে গ্রামে চাঁদার জন্য হাতি নিয়ে ঘুরছে। হাতি দেখে এলাকার শিশুরা অনেক ভয় পেয়েছে।  চাঁদা না দিলে নানাভাবে আমাদের বিরক্ত করছে। তাই ভয়ে অনেকে চাঁদা দিচ্ছে। 

হাতির মাহুত শরীফ আহমদ বলেন,  ‘চাঁদা তো না, সাহায্য নিচ্ছি। হাতিকে খাওয়ানোর জন্য সাহায্য চাইছি। সবাই ইচ্ছে করে হাতিকে উপহার হিসেবে টাকা দিচ্ছে। কেউ খুশি হয়ে টাকা দিলে তা আবার চাঁদাবাজি হয় কিভাবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ওসি তদন্ত মোঃ আবুল কালাম বলেন, আমরা খবর পেয়ে এসিল্যান্ড মহোদয়ের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হাতির মাহুতকে আটক করি। পরে জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী বলেন, খবর পেয়ে পুলিশ সহ ঘটনাস্থলে গিয়ে হাতির মাহুত কে আটক করি। পরে লোকালয়ে গণ উপদ্রব সৃষ্টির দায়ে দন্ডবিধি ১৮৬০ এর ২৯০ ধারা অনুযায়ী হাতির মাহুত শরীফ আহমেদ (২২) কে ২০০ টাকা জরিমানা করে আদায় করা হয়।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী