ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় কষ্টি পাথরের মূর্তি নিয়ে পুলিশের সাথে প্রতারণা: আটক ৪


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৪-২০২২ দুপুর ৪:১৮

নওগাঁর মান্দায় কষ্টি পাথরের মূর্তি নিয়ে পুলিশের সাথে প্রতারণার করার দায়ে ৪ জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল ওহাব হিরা  নামে একজন পালাতক রয়েছে।

আটককৃতরা হলেন,উপজেলা ভারশোঁ ইউপির কালিসভা গ্রামের মোবারক হোসেনের ছেলে তারেক রহমান(৪৫), মহানগর গ্রামের মৃত আব্বাস আলীর ছেলে সামছুজ্জামান(৪০), আনিছার আলীর ছেলে সাদিকুল ইসলাম  (৩০), ও নওশাদ আলীর ছেলে মোসলেম উদ্দিন (৪৫) ।


ঘটনাটি ঘটেছে উপজেলার ভারশোঁ ইউপির মহানগর গ্রামে। জানাগেছে, মহানগর মধ্যপাড়া গ্রামে পুরাতন পুকুর সংস্কারের সময় একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেন পুকুর খননকারিরা। বিষয়টি ধামাচাপা দিতে পাথরের মূর্তি লুকিয়ে রেখে কাঁদামাখা শিলপাটা রেখে পুলিশকে খবর দেয়। পরে বিষয়টি জানাজানি হলে মঙ্গলবার  গভীর রাতে মহানগর এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে আটক করে থানায় নিয়ে আসেন। বুধবার সকালে তাদেরকে জেল-হাজতে  প্রেরণ করা হয়েছে।

 এব্যাপারে অফিসার ইনচার্জ (ওসি)  শহিনুর রহমান বলেন, বিশেষ ক্ষমতা আইনে ৫ জনের নাম উল্লেখসহ অঙ্গাত কয়েক জনের বিরুদ্ধে মামলা  দিয়ে  ৪ জনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

এমএসএম / এমএসএম

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬