রাজবাড়ীতে নিহত শিক্ষিকা পূরবীর ন্যায় বিচারের দাবীতে মানববন্ধন বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান
রাজবাড়ী সদর উপজেলার কোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পূরবী ইসলাম (৪৫) এর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠ তদন্ত ও ন্যায় বিচারের দাবীতে মানববন্ধক, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা। বুধবার ১৩ এপ্রিল বেলা ১১ টায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাজবাড়ী জেলা ও সদর শাখার উদ্যোগে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসকের কার্যালয় পর্যন্ত গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করেন নিহতের পরিবারের সদস্য ও শিক্ষক নেতারা। মানববন্ধনে নিহত শিক্ষিকা পূরবী ইসলাম হত্যার প্রকৃত কারণ অনুসন্ধান সুষ্ঠ তদন্ত ও দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- প্রথামিক শিক্ষক সমিতির জেলা শাখার সভাপতি শিক্ষক মোঃ হাবিবুর রহমান, উপজেলা শাখার সভাপতি মোঃ মানিক, কালুখালী শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মোঃ শহিদুল ইসলাম, বালিয়াকান্দি উপজেলার সাধারণ সম্পদক ফেদৌস খান টুটুল, নিহত শিক্ষিকার ভাই মেহেদী হাসান, রাসেল আহমেদ, বোন নুসরাত জাহান লিমা, নারগিস পারভীন, শিক্ষক নেত্রী শিক্ষিকা আঞ্জুমান আরা, শিক্ষিকা নাসরিন আক্তার প্রমুখ। উল্লেখ্য গত ৮ এপ্রিল রাত সাড়ে ৯ টার দিকে নিজ বাড়ী থেকে শিক্ষিকা পূরবী ইসলামের মৃত দেহ উদ্ধার করে পুলিশ। এ সময় নিহত পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তার স্বামী ফরহাদ বিশ্বাস নির্মম নির্যাতন করে গলায় তার পেচিয়ে পূরবীকে হত্যা করেছে। ছবি আছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন