তাড়াশে ঐতিহ্যবাহী ভাদাই মেলা
সিরাজগঞ্জের তাড়াশে ঐতিহ্যবাহী ভাদাই মেলা আগামী ১৫-১৭ এপ্রিল শুক্রবার হতে রবিবার পর্যন্ত হতে যাচ্ছে। প্রাচীনকাল থেকেই উপজেলা বারুহাস ইউনিয়নের বারুহাস গ্রামে এই মেলা অনুষ্ঠিত হয়ে থাকে। এলাকার মুরব্বীদের নিকট থেকে জানা গেছে, এই চাঁদের পুর্নিমা রাতে জমিদার আমলে গড়ে উঠা চলনবিলের ঐতিহ্যবাহী ভাদাই মেলা প্রতি বছর হয় । কোভিট ১৯ মহামারী করোনার কারনে গত ২ বছর এই মেলা বন্ধ থাকা পর এবার হতে যাচ্ছে এই ঐতিহ্যবাহী ভাদাই মেলা যা বর্তমান বারুহাস মেলা নামে পরিচিত। এর অবস্থান তাড়াশ উপজেলার ১০ কিলোমিটার পশ্চিমে ও সিংড়া উপজেলার ১৫ কিলোমিটার পূবে বারুহাস গ্রামে।
সিরাজগঞ্জ ,পাবনা,বগুড়া ও নাটোর জেলার পাশর্^বর্তী জনগন এই মেলা আসাকে কেন্দ্র করে ১ মাস আগে থেকেই বাড়িতে বাড়িতে লেপা ,পরিস্কার পরিচ্ছন্ন , খৈ মুড়ি,ঝুড়ি ভাজার কাজে ব্যস্ত হয়ে পরতো। প্রত্যেকেই নিজ নিজ আত্মীয় স্বজনদের দাওয়াত করা, জামাই ঝি আনাসহ উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হতো।
স্থানীয় প্রবীণ ব্যক্তিরা জানান, স্বাধীনতার পর থেকে থেকে ৯০ দশক পর্যন্ত এ মেলার আসা উপলক্ষে জনগনের মাঝে উৎসব,উদ্দিপনা সৃষ্টি হতো। যুবক ছেলে মেয়েদের মনে আনন্দ হতো। কারণ এ মেলায় সার্কাস,যাত্রাভিনয়,নাগোর দোলা,বাইসস্কোপ,ঘোড়ার দৌড়সহ নানা আয়োজন হতো। ছোট ছেলেরা ঘুড়ি কিনে আকাশে উড়ানোর অপেক্ষায় দিন গুনতো। আর ছোট মেয়েরা খেলনা হাড়ি পাতিল কিনে বান্ধবীদের সাথে খেলবে এই অপেক্ষায় প্রহর গুনে গুনে থাকতো। অনেক দুর দুরান্তের জনগন ও শৌখিন দর্শনার্থীরা মহিষ ও গরুর গাড়ীর বহর নিয়ে মেলায় এসে তাদের প্রয়োজনীয় জিনিস পত্র ক্রয় করে নিয়ে যেত।
মেলার আশে পাশের স্থানীয় সুত্রে এসব তথ্য জানা গেছে ,বারুহাস মেলা ছিল আশে পাশের সকল গ্রামের মানুষের সব চেয়ে বড় উৎসব। জামাইদের উপঢোকন দেওয়া ছিল এ মেলার সব চেয়ে বড় ঐতিহ্য। শশুড় বাড়ির উপঢোকন পেয়ে জামাইরা মাছ,মাংস ও রঙিন হাড়িতে মিষ্টি কিনে শশুড় বাড়িতে ফিরতেন। এ জন্য এই মেলা জামাই মেলা নামেও পরিচিত হয়ে উঠেছিল। এছাড়াও প্রাত বাড়িতে বাড়িতে আগামী ১ বছরের জন্য সংসারের সকল জিসিনপত্র কিনে রাখতেন। কিন্তু ২০০০ সালের পর থেকে মেলার গতিশীলতা ধীরে ধীরে কমতে থাকে। এখন মেলার জৌলুস একেবারেই কমে গেছে। সেই মেলার উৎসব শুধু এখন বারুহাস সহ আশেপাশের গ্রাাম কেন্দ্রিক হয়ে গেছে। এছাড়াও মেলার নির্ধারিত জায়গা সংকট, পৃষ্ঠপোষকতার অভাব সহ নানা কারনে এ মেলার অবস্থান দিন দিন হারিয়ে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে এক সময় প্রায় ২শ বছরের এই ঐতিহ্যকে ধরে রাখাই কঠিন হয়ে পড়বে।
এমএসএম / এমএসএম
নারায়ণগঞ্জে জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা: আপস মীমাংসায় আদায় ৪৪ লাখ টাকা
পটিয়া প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন
ধামইরহাটে বিশ্ব হাতধোয়া দিবস পালিত
বাগেরহাটে কিশোরের মৃতদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন
ধামরাইয়ে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
ভোলায় গৃহবধূকে নির্যাতন ও শাশুড়ির দোকানে অগ্নিসংযোগ, ১০ লাখ টাকা ক্ষতি, থানায় লিখিত অভিযোগ
রাজস্থলীতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান গড়তে প্রশিক্ষণার্থী বাছাই
সীমান্তে পাচার ও পাহাড়ে অপরাধ দমনে সেনা চৌকি হচ্ছে: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী
ধুনটে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্নীতলায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
রাণীশংকৈলে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা: মাদক ও চুরি প্রতিরোধে কঠোর পদক্ষেপের দাবি
কুমিল্লায় ২৪ কেজি গাঁজাসহ দুইজন আটক, জব্দ প্রাইভেট কার