ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে ঐতিহ্যববাহী চরকের মেলা অনুষ্ঠিত


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১৪-৪-২০২২ দুপুর ৪:৩০
কুড়িগ্রামের উলিপুরে উপজেলার থেতরাই ইউনিয়নে পহেলা বৈশাখ উপলক্ষে ঐতিহ্যবাহী চরকের মেলা অনুষ্ঠিত হয়েছে।
 
আজ বৃহষ্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে চলে এই ঐতিহ্যবাহী চরকের মেলা। জানা যায়, ১৯৭১ সালের স্বাধীনতারর পর থেকে অধ্যবদি পর্যন্ত এই ঐতিহ্যববাহী মেলা চলে আসছে। উক্ত মেলা গ্রাম বাংলার মানুষের পুরনো ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য এ মেলার আয়োজন করা হয়। গত পর পর দুবছর করোনা থাকার কারনে এ মেলা বন্ধ ছিল। উক্ত মেলায় ছোট বড় প্রায় ১৫০ থেকে ২০০ দোকান বসেছে। এই ঐতিহ্যবাহী মেলায় অসংখ্য লোকের সমাগম হয়েছে। উক্ত মেলা সুষ্ঠ ভাবে হওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে।
 
উক্ত মেলার দোকানদার আবু তালেব, মতিয়ার, রফিকুল, মিজানুর, আরমান, মানিক, মেছের আলী, গোলজার, আনিছুর, গাটু, বিশ্ব, শহিদা, স্বপ্না, মঞ্জুরুল সহ অনেকে বলেন করোনা কালিন সময়ে অনেক দিন বন্ধ ছিলো আবার রমজান মাস বেচিকিনি অনেক কম। তারা আরো বলেন মেলায় অনেক লোক এসেছে কিন্ত কম কেনাবেচা হচ্ছে। আশা করি সন্ধা পর্যন্ত অনেক বেচিকিনি করতে পারব।
 
এ ঐতিহ্যবাহী মেলা সম্পর্কে উক্ত মেলার সভাপিতি ৮ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আনিছুর রহমান বলেন এটি একটি ঐতিহ্যববাহী মেলা। এ মেলায় অনেক লোকের সমাগম হয়েছে। এ মেলা সন্দর ও উৎসবমুখর পরিবেশে উদযাপন হচ্ছে। তিনি আরও বলেন এ মেলা সুষ্ঠ পরিবেশ রাখতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হয়েছে।
 
উলিপুর থানার এস আই জনাব মোঃ আতিকুজ্জামান বলেন এ ঐতিহ্যবাহী চরকের মেলায় সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পালিত হচ্ছে। এখন পর্যন্ত কোন প্রকার অপ্রিতিকর পরিবেশের সৃষ্টি হয়নি। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ও ইউনিয়ন আনছার (গ্রামপুলিশ) বাহিনী পর্যাপ্ত মোতায়ন আছে।
 
উক্ত ঐতিহ্যবাহী চরকের মেলা সম্পর্কে উক্ত ইউনিয়নের চেয়ারম্যান জনাব আতাউর রহমান আতা বলেন এ মেলা গ্রামের ঐতিহ্যবাহী গ্রাম বাংলার মেলা। এ মেলা দেশ স্বাধীনের পর থেকে পহেলা বৈশাখ উপলক্ষে পালিত হয়ে আসছে। এ মেলা সুন্দর পরিবেশে পালিত হচ্ছে। তিনি আরও বলেন এ চরকের মেলা অতীতকে স্বরণ করিয়ে দেয়।"

এমএসএম / এমএসএম

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন