শাহজাদপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
‘নতুন দিনের নতুন আলোয় নতুন জীবন গড়ি,সাম্প্রদায়িকতা ভুলে গিয়ে সম্প্রীতির হাত ধরি’ এ প্রত্যয়ে বৃহস্পতিবার আনন্দঘন পরিবেশে ও বর্ণাঢ্য আয়োজনে সিরাজগঞ্জের শাহজাদপুরে দিনব্যাপী পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। গ্রামীণ ঐতিহ্যবাহী বর্ণীল সাজে সুসজ্জিত ঘোড়ার গাড়ি ও ভ্যান গাড়ি নিয়ে একটি বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় প্রদক্ষিণ করে আবার উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এ মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী প্রমুখ। এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা।
এ শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সরকারী-বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিলুপ্ত প্রায় গ্রামীণ লোকজ ঐতিহ্য ও বাঙালিয়ানা সাজে সুসজ্জিত হয়ে এ মঙ্গল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ এতে অংশ নিয়ে শোভাযাত্রাটিকে প্রাণবন্ত করে তোলেন। অনেকে বাদ্যযন্ত্রের তালে তালে নাচ-গান করে আনন্দ উল্লাস করেন। এতে শোভা পায় বিভিন্ন ধরণের শিল্পকর্ম। বাঘ, হাতি, ঘোড়া, হরিণ, পেচা, ময়ুর, একতারা ছিল বিশেষ আকর্ষণ।অনেকের মুখে রঙ বেরঙয়ের মুখোশও শোভাপায়। মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয়া শিশু, কিশোর, কিশোরীদের আনন্দ উচ্ছাস ছিল চোখে পড়ার মত। দিন ব্যাপী তারা নেচে গেয়ে আনন্দ করে পহেলা বৈশাখ উদযাপন করে।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন