ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশের ঘর উপহার পেয়ে জুড়ীর শিপ্রা দেবীর স্বপ্নপূরণ


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৫-৪-২০২২ দুপুর ২:২৯

এক ছেলে ও এক বাক প্রতিবন্ধি মেয়ে নিয়ে কোন মতে চলছিল শিপ্রা দেবীর (৪১) সংসার। স্বামী প্রায় ১৮ বছর আগে থেকেই নিখোঁজ। স্বামী নিখোঁজের পর থেকে তিনি থাকতেন বাবার বাড়িতে। সেখানে চাচাদের দেয়া সামান্য জায়গায় টিনের  ঘর বানিয়ে দিন কাটাচ্ছিলেন তিনি। মানুষের বাড়িতে কাজ করে কোনেসামতে সংসার চলত তার। বসবাস করা  ঘরটিতে অল্প বৃষ্টি হলেই চারদিক দিয়ে বৃষ্টির পানি পড়ে কাদা হয়ে যেত। বিশেষ করে বৃষ্টির দিনে কষ্টের যেন শেষ ছিল না। কোনোমতে খেয়ে না খেয়ে দিন কাটত তার। নতুন পাকা ঘরে বসবাস ছিল তাঁর কাছে স্বপ্নের মত। অবশেষে মুজিববর্ষে পুলিশের উপহার ঘর পেয়ে খুশি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার শ্রিপ্রা দেবী। তিনি উপজেলার গোয়ারবাড়ী  ইউনিয়নের যোগীমোড়া গ্রামের বাসিন্দা।

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জুড়ী থানার তত্ত্বাবধানে  শিপ্রা দেবীকে জমিসহ একটি ঘর তৈরি করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে আনুষ্টানিকভাবে তাঁর হাতে ঘরের চাবি হস্তান্তর করেছেন জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী।  

জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের উ˜েদ্যাগে দেওয়া ঘরে রয়েছে ৪১৫ বর্গফুট আয়তনের দুই কক্ষ।  রান্নাঘর ও টয়লেট বিশিষ্ট দৃষ্টিনন্দন প্রতিটি গৃহ পরিবেশবান্ধব নির্মাণ সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে।  এতে খরচ হয়েছে প্রায় আড়াই লক্ষ টাকা। 

উপকারভোগী শিপ্রা দেবী বলেন, এক ছেলে ও এক বাকপ্রতিবন্ধী মেয়ে নিয়ে কোন মতে চলছিল সংসার। ১৮ বছর পূর্বে স্বামী নিখোঁজ হওয়ায় বাবার বাড়ীতে ঝুপড়ি ঘরে বসবাস করার পাশাপাশি অন্যের বাড়িতে কাজ করেই চলছিল সংসার। বৃষ্টি হলে এ ঝুপড়ি ঘরে থাকা অনেক কষ্ট হতো। স্বপ্নেও ভাবিনি পাকা ঘরে থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ পুলিশ  আমাকে পাকা ঘর বানিয়ে দিয়েছে। আমি সরকারের কাছে চির কৃতজ্ঞ।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে সারাদেশের ন্যায় জুড়ী থানার সার্বিক তত্ত্বাবধানে একজন অসহায় হতদরিদ্র  মহিলাকে ঘর তৈরি করে দেওয়া হয়েছে। আনুষ্টানিকভাবে তার হাতে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। আমরা পুলিশ বাহিনী অসহায় এ মহিলার মুখে হাঁসি ফোটাতে পেরে গর্বিত মনে করছি।

জামান / জামান

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী