রেমিটেন্স যোদ্ধা নাজিম উদ্দিনের দাফন সম্পন্ন
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার প্রবাসী যুবক নাজিম উদ্দিন (২৮)। তিন বছর আগে জীবিকার তাগিদে পাড়ি জমিয়েছিলেন প্রবাসে। নিজের স্বপ্ন পূরণে প্রথমে গিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। সেখান থেকে নিজের স্বপ্ন পূরণের প্রত্যয় নিয়ে শত চেষ্টা করে প্রবেশ করেছিলেন ইউরোপীয় দেশ ফ্রান্সে। ভাগ্যের পরিবর্তনের আশায় অনেক ত্যাগ এবং দীর্ঘ অপেক্ষার পর মাত্র কয়েক মাস হলো পেয়েছেন ফ্রান্সের বৈধ নাগরিকত্ব।
নিজের পরিবার নিয়ে ছিল অনেক স্বপ্ন। দেশে ফিরে নতুন জীবনের শুভ সূচনার আশা বেঁধে প্রবাসের দিন কাটছিল তার। কিন্তু গত ৩০ মার্চ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
মারা যাওয়ার প্রায় ১৫ দিন পর বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাতে নাজিমের লাশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে পরিবারের সদস্যরা গ্রহণ করেন। নাজিমের মরদেহ তার গ্রামের বাড়িতে পৌঁছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। তাকে এক নজর দেখার জন্য আত্মীয়স্বজন বন্ধুবান্ধব ও এলাকার শত শত নারী-পুরুষ ভিড় করেন।
পরে শুক্রবার (১৫ এপ্রিল) বাদ জুমা বাদে ভূকশিমইল ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নাজিম উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল গ্রামের মৃত মেন্দি মিয়ার ছেলে।
নাজিমের পারিবারিক সূত্রে জানা গেছে, নাজিম তিন বছর আগে ওমান থেকে ফ্রান্সে যান। সেখানে গিয়ে প্রায় ৫ মাস আগে নাগরিকত্ব পান। আগামী মে মাসে বিয়ের জন্য দেশে আসার কথা ছিল তার। কিন্তু গত ৩০ মার্চ সকালে ফজরের নামাজ শেষ করে ঘুমাতে যাওয়ার সময় হঠাৎ রুমের মেঝেতে পড়ে যান তিনি।
পরে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রবাসের গ্লানি মুছে দেশে ফিরে নাজিমের বিয়ের পরিকল্পনার স্বপ্ন দেশে ফিরল কফিনবন্দি হয়ে।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied