ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

ভাবির লাঠির আঘাতে দেবরের মৃত্যু


নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও photo নূর মোহাম্মদ ইয়ন, গফরগাঁও
প্রকাশিত: ১৬-৪-২০২২ দুপুর ২:৪৯
পৈত্রিক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের দীর্ঘদিনের বিরোধের জেরে মারামারির একপর্যায়ে ভাইয়ের স্ত্রীর লাঠির আঘাতে গুরুতর আহত সাইফুল ইসলাম (৪৫) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১৫ এপ্রিল) রাত ২টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার পাগলা থানার টাঙ্গাব ইউনিয়নের রৌহা গ্রামে। এ ঘটনায় নিহতের স্ত্রী আফরোজা বাদী হয়ে পাগলা থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আজ শনিবার নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ ।
 
থানা সূত্রে জানা যায়, দুই ভাই বুলবুল ইসলাম ও সাইফুল ইসলাম শারফুলের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার বিকেলে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় বুলবুল ইসলামের স্ত্রী পলি আক্তার পেছন দিক থেকে দেবর সাইফুল ইসলাম শারফুলের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার রাত ২টার দিকে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি মারা যান। শনিবার সকালে পরিবারের লোকজন তার লাশ পাগলা থানায় নিয়ে আসেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আফরোজা আক্তার বাদী হয়ে পাগলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
 
নিহতের স্ত্রী আফরোজা আক্তার বলেন, আমার স্বামীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
 
পাগলা থানার ওসি রাশেদুজ্জামান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলা ও ময়নাতদন্ত রিপোর্টের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ