সদরপুরে সেনাপ্রধানের পদ্মার তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প পরিদর্শন
ফরিদপুরের সদরপুরে পদ্মা নদীর তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ। শনিবার (১৬ এপ্রিল) বেলা ১১টায় সদরপুর উপজেলাধীন আকোটেরচর ইউনিয়ন ও ঢাকা জেলার দোহার উপজেলাধীন মাঝিরচর থেকে নারিশা বাজার হয়ে মোকসেদপুর পর্যন্ত পদ্মা নদীর বাম তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্প পরিদর্শন করেন সেনাপ্রধান।
এ সময় উপস্থিত ছিলেন প্রধামন্ত্রীর বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি।
আরো উপস্থিত ছিলেন- সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক মাহামুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা) সার্কেল ফাহিমা কাদের চৌধুরী, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার আকোট ইউপি চেয়ারম্যান আসলাম বেপারী, নারিকেল বড়িয়া ইউপি চেয়ারম্যান নাছির সরদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’