ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে সাত বছরের শিশু হত্যা মামলার বাদীকে হুমকির প্রতিবাদে মানববন্ধন


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ১৬-৪-২০২২ বিকাল ৫:৩০
পটুয়াখালীতে সাত বছরের শিশু ফাহাত হত্যা মামলার এজাহারনামীয় আসামিদের মামলা তুলে নিতে বাদী ও তার আত্মীয়দের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছেন শিশু ফাহাতের স্বজনসহ এলাকাবাসী। শনিবার (১৬ এপ্রিল) দুপুর ১২টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
 
পটুয়াখালী পৌরসভার ১নং ওয়ার্ডের  টাউন জৈনকাঠী নিবাসী দিনমজুর শ্রমিক জাফর হাওলাদারের ৭ বছরের শিশু রাহাত হত্যা মামলার এজাহারনামীয় আসামি সৈয়দ আলাউদ্দিন (৫৫), সৈয়দ ফকরুল (৪২), সৈয়দ আলমগীর (৩৮), সৈয়দ জাকির (৩০) জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নিতে বাদী (নিহত ফাহাতের বাবা) জাফর হাওলাদারসহ  মামলার সাক্ষীদের  হত্যা, খুন, জখমের হুমকির  প্রতিবাদে নিহত  শিশু ফাহাতের মা সায়িদা বেগম, দাদি আছিয়া বেগম, দাদা আউয়াল হাওলাদার, ফুফু আনোয়ারা বেগম, দুই বোন ফারজানা ও ফারিয়া বেগমসহ এলাকার শতাধিক নারী-পুরুষ মানববন্ধন করেন।
 
মানববন্ধনে অংশগ্রহণকারী  নিহত ফাহাতের মা, বাবা, দাদা, দাদি, বোনরাসহ এলাকাবাসী অবিলম্ভে শিশু ফাহাত হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তির দাবি করেন।
 
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়,  নিহত শিশুর পরিবারের সাথে আসামিদের দীর্ঘদিন পারিবারিক বিরোধ চলে আসছিল। ইতিপূর্বে আসামিরা জাফর হাওলাদারের গরু, ছাগল মেরে নদীতে ভাসিয়ে দিয়েছে এবং তাকে (জাফরকে) একাধিকবার মারধর করেছে। এ অবস্থায় ২০২০ সালের ৩ ডিসেম্বর বিকেলে টাউন জৈনকাঠী কে এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিশু ফাহাত খেলতে যায়। ওই দিন ফাহাত বাসায় ফিরে না আসায় দিন-রাত গ্রাম ও এলাকাসহ শহরে অনেক খোঁজাখুঁজি করে রাতে মাইকিং করে শিশু পুত্রকে না পেয়ে ৪ ডিসেম্বর সদর থানায় একটি সধারণ ডায়েরি করেন বাবা জাফর হাওলাদার। পাঁচ দিন পর ৮ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে জনৈক পথচারী মারজুক মীরার বাড়ির সামনের পরিত্যক্ত ডোবায় একটি লাশ দেখে আশপাশের লোকজনকে জানান। এ খবর পেয়ে জাফর হাওলাদার দৌড়ে গিয়ে ডোবা থেকে ছেলে ফাহাতের লাশ উদ্ধার করেন। এ সময় ফাহাতের মাথা, বুক এবং তলপেটে আঘাতের চিহ্ন দেখতে পান তিনি।
 
ফাহাত নিখোঁজ হওয়ার পর থেকে উল্লেখিত আসামীরা পলাতক ছিল। পুলিশ  পোস্ট মর্টেম শেষে লাশ দাফন করে। এ ঘটনায়  ছেলে হারা বাবা জাফর হাওলাদার থানায় মামলা করতে গেলে থানার কর্তৃপক্ষ পূর্বের দেয়া স্বাক্ষরের মাধ্যমে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে মর্মে নতুন করে মামলা নিতে অস্বীকৃতি জ্ঞাপন করে (মামলা নং ৫৮, তারিখ ০৮.১২.২০২০)। 
 
পরবর্তীতে জাফর হাওলাদার বাদী হয়ে পটুয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রট ১ম আমলী আদালতে সৈয়দ আলাউদ্দিন (৫৫), সৈয়দ ফকরুল(৪২), সৈয়দ আলমগীর(৩৮), সৈয়দ জাকির(৩০)৷ সেলিম হাওলাদার (৫০), হারুন সিকদার(২২),  আকলিমা বেগম(৪৮) কে আসামী করে  মামলা দায়ের করেন। সিআর মামলা নং ১০০১, তারিখ ১৩.১২.২০২০। এ মামলায় উক্ত আসামীরা হাইকোর্ট থেকে জামিন লাভ করে। পরবর্তীতে  আসামিরা পটুয়াখালীর উক্ত আদালতে হাজির হলে তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন বিজ্ঞ বিচারক।
 
মানববন্ধনে  নিহত শিশু ফাহাতের বাবা জাফর হাওলাদার জানান, আসামিরা জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নিতে তাকে ও তার আত্নীয়দেরকে হত্যা খুনের  হুমকি দিচ্ছে। এ ঘটনা পুলিশকে জানানো হলেও কোন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন বাদী। 

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান