পটুয়াখালীতে নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে রাখাইন নববর্ষ উৎসব
পটুয়াখালীর কুয়াকাটায় নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী সার্বজনীন সাংগ্রাই বা নববর্ষ উৎসব। ১৬ এপ্রিল (শনিবার) বেলা সাড়ে ১০ টায় শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারে বুদ্ধ স্নানের মধ্যদিয়ে শুরু হয় এ উৎসবের আনুষ্ঠানিকতা। পুরনো বছরের সব দুঃখ-গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানাতে এ উৎসবের আয়োজন করে অং হেলফ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন।
করোনা মহামারীর বাধার কারণে দীর্ঘ দুই বছর পর এ উৎসবে অংশগ্রহণ করতে পেরে রাখাইন পরিবারগুলোর মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রায় ৫০০ ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় মৈত্রীয় জলবর্ষণ উৎসব বা জলকেলি।
অং হেলফ অ্যান্ড এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রেসিডেন্ট নিউ নিউ খেইন জানান, বিগত দুই বছর আমরা এ উৎসব করতে পারিনি। বিগত বছরের দুঃখ দুর্দশা ভুলে নতুন করে পথ চলার জন্যই আমাদের এ আয়োজন। ইতিমধ্যে বুদ্ধস্নান সম্পন্ন হয়েছে। পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন এ অনুষ্ঠানের শুভ সূচনা করেন। জলকেলি মূলত এখন সার্বজনীন উৎসবে পরিনত হয়েছে।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied