রূপপুর প্রকল্পে মাসব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা
রুশ রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশন রসাটমের প্রকৌশল শাখার উদ্যোগে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অনুষ্ঠিত হচ্ছে মাসব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা। ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের ৭৭তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ‘প্রজেক্ট ম্যানেজার্স কাপ’ শীর্ষক এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
রূপপুর প্রকল্পের সঙ্গে যুক্ত দেশী-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠানের চারশ’র অধিক ক্রীড়াবিদ ১৩টি ক্যাটাগরীতে প্রতিদ্বন্দিতা করছে যার মধ্যে রয়েছে বাস্কেটবল, ব্যাডমিন্টন, ভলিবল, দাবা, ডার্টস, টেবিল টেনিস, ফুটবল, লন টেনিস, বিলিয়ার্ড, বেঞ্চ-প্রেস, টাগ-অফ-ওয়ার এবং আর্ম রেসলিং।
আগামী ৭মে প্রতিযোগিতার সমাপনী দিনে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে ব্যক্তিগত এবং দলগত বিজয়ীদের পূরষ্কৃত করা হবে।
প্রকল্পের জেনারেল কন্ট্রাকটর এটমস্ত্রয়এক্সপোর্ট (এএসই) এর ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি দেইরী জানান, “বিশ্বব্যাপী রসাটম প্রকৌশল শাখার যেসকল নির্মাণ সাইট রয়েছে তার মধ্যে বাংলাদেশই প্রথম ২০২২ সালে এজাতীয় ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করছে”। তিনি আশা প্রকাশ করেন যে, ক্রীড়া প্রতিযোগিতার এই উদ্দীপনা প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও অব্যাহত থাকবে।
এমপ্লয়ী এবং অভ্যন্তরীণ যোগাযোগ বিষয়ে এটমস্ত্রয়এক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট নাতালিয়া শাফালোভিচ এ প্রসঙ্গে বলেন, “আমরা আনন্দিত যে রূপপুর এনপিপি নির্মান প্রকল্পে ধারাবাহিক ভাবেই ক্রীড়াভিত্তিক বিভিন্ন ইভেন্ট আয়োজিত হচ্ছে, এবং বর্তমান আয়োজনটি এর সত্যতাই আবার প্রমান করলো”। তার মতে এই মুহুর্তে অংশগ্রহণকারী ক্রীড়াবিদের সংখ্যা ততোটা গুরুত্বপূর্ণ নয় বরং গুরুত্বপূর্ণ বিষয় হলো যে, এই প্রতিযোগিতার ফলে প্রকল্পের এমল্পয়ীরা আগের যেকোন সময়ের তুলনায় অনেক বেশি সংঘবদ্ধ।
পাবনা জেলার রূপপুরে বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে থাকবে প্রতিটি ১,২০০ মেগা-ওয়াট ক্ষমতা সম্পন্ন দু’টি রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর। ৩+ প্রজন্মের এই রিয়্যাক্টরগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।
সাদিক পলাশ / সাদিক পলাশ
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’