ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ফটিকছড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৪-২০২২ দুপুর ৪:৮

ফটিকছড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত গৃহবধূর নাম লাকি আক্তার (৪৫)। তিনি ফটিকছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডের লাল মাঝিপাড়া এলাকার মৃত রহিম বক্সের মেয়ে ও জানে আলম প্রকাশ  গুন্নুর স্ত্রী। মৃত লাকি আক্তার ২ ছেলে ও ১ মেয়ের জননী।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৭ এপ্রিল) সকাল ১০টার দিকে ছোট ছেলে মাকে খুঁজে না পেয়ে একপর্যায়ে ঘরের ছাদে গেলে মায়ের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। পরে থানায় খবর দিলে ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক সোহেল কুদ্দুসের নেতৃত্বে একটি  টিম গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এটি হত্যা না আত্মহত্যা এ বিষয়ে এখনো সুস্পষ্ট কোনো প্রমান না পাওয়া গেলেও পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বলছেন, বেশ কিছুদিন ধরে লাকি আক্তার মানসিক অসুস্থতার প্রভাবে ভুগছিলেন।  এ নিয়ে তার চিকিৎসাও করা হয়।

এ ব্যাপারে সোহেল কুদ্দুস বলেন, আমরা স্থানীয় দুজন মহিলার মাধ্যমে লাশ নামিয়ে প্রাথমিক তদন্ত শেষে থানায় নিয়ে আসি। নিহত লাকি আক্তারের মৃতদেহের সুরতহাল শেষে পোস্টমর্টেমে পাঠানো হয়েছে।

জামান / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার