ধামইরহাটে মঙ্গলখাল ও ঘুকসী খাড়ী খনন না করায় প্রায় ৪ হাজার কৃষক সুবিধাবঞ্চিত
নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলখাল ও ঘুকসী খাড়ী খনন না করায় প্রায় ৪ হাজার কৃষক সেচসহ বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ঘুকসী খাড়ীর উজানে চকশব্দল থেকে শুরু হয়ে ১৪ কি.মি দূরত্ব শেষে ভাটিতে নেউটার মোহনায় মিলিত হয়। ইতোমধ্যে গত ২০১৯-২০ অর্থবছরে টেকসই ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ভাটিতে ৩ কি.মি খনন হওয়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় দেড় হাজার কৃষক উপকৃত হচ্ছেন। একই ভাবে ২০১৮-১৯ অর্থবছরে মঙ্গলখালের ভাটিতে ৪ কি.মি খনন করা হয়, যে কারণে প্রায় ২ হাজার কৃষক উপকৃত হচ্ছেন।
সরকারি বিধি মোতাবেক ঘুকসি খাড়ী পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতি এবং মঙ্গলখাল পানি ব্যাবস্থাপনা সমবায় সমিতি কর্তৃপক্ষ নিজ নিজ খাল-খাড়ী পরিচর্যা চালিয় যাচ্ছে। ঘুকসী খাড়ির অবশিষ্ট ১০ কিলোমিটার ও মঙ্গল খালের ৬ কিলোমিটার খনন করা হলে ভূ-গর্ভস্থ্য পানির পরিবর্তে ভূ-উপরিভাগের পানির ব্যাবহার বৃদ্ধি পাবে যেটি পরিবেশের জন্যও সুখকর সেই সাথে ২ টি প্রকল্পের আওতায় প্রায় ৮/৯ হাজার কৃষক উপকৃত হবে।
খালের দু'পার্শ্বের স্থানীয় গ্রামবাসীরা জানান খননকৃত খাড়ী-খালে সারা বছর মাছ পাওয়া যায়, কেউ হাঁস চাষ করে লাভবান হচ্ছে, আবার ঐ খাল-খাড়ী থেকে রবি মৌসুমে কৃষক পানি সেচ দিয়ে আলু,শরিষা, গম, পেঁয়াজসহ বিভিন্ন রবিশষ্য চাষাবাদ করে ব্যাপক উপকৃত হচ্ছে। এছাড়াও বর্ষাকালে দ্রুত পানি নিস্কাশন হওয়ায় বর্ষাকালে অতিরিক্ত পানির পচন থেকে কৃষকের ধানক্ষেত রক্ষা পায়।
খাল-খাড়ী খনন বিষয়ে উপজেলা প্রকৌশলী আলী হোসেন জানান, খালদুটির পলি জমা হওয়া অংশের পূনর্খনন করা হলে কার্যকর ভাবে পানিধারণ সম্ভবপর হবে এবং কৃষি, মৎস্য ও গবাদি পশুপালনের ক্ষেত্রও তৈরি হবে। ফলে প্রকল্পের মূল উদ্দেশ্য প্রকল্প এলাকার জনগণের দারিদ্র বিমোচন কিছুটা হলেও সম্ভব হবে।
জামান / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন