দোহারের বিএনপির কমিটিকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল
ঢাকার দোহার উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃত্বে অবৈধ কমিটির গঠন করাকে কেন্দ্র করে বিক্ষোভ মিছিল করা হয়েছে। বিক্ষোভ মিছিলটি রোববার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় জয়পাড়া করম আলী মোড় থেকে শুরু হয়ে লটাখেলা নতুন বাজারে এসে বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে থেকে বলা হয়, ‘বিভেদ নয় ঐক্য চাই, দালালমুক্ত বিএনপি চাই’, ‘অনিয়ম, অগণতান্ত্রিক, স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা ও পকেট কমিটি বন্ধ কর’, ‘দোহার উপজেলা বিএনপিকে রক্ষা কর, দোহার উপজেলা বিএনপির সম্মেলন নবাবগঞ্জে কেন কর্তৃপক্ষ জবাব চাই’।
এ সময় সাবেক ছাত্রনেতা ও জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজের জিএস অ্যাডভোকেট ফজলুল হক বেলায়েদী বলেন, আগামীকাল খন্দকার আবু আশফাক বিএনপির যে কমিটি করতে যাচ্ছে তা সম্পূর্ণ অবৈধ। দোহার থানার বিএনপিকে খন্দকার আবু আশফাক ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তিনি তার স্বেচ্ছাচারিতা দিয়ে দোহারের বিএনপিকে পরিচালনা করছেন, যাতে দোহার থানার বিএনপি আর ঘুরে দাঁড়াতে না পারে। আমরা এই অবৈধ কমিটিকে প্রত্যাখ্যান করছি। আমরা এই অবৈধ কমিটি মানি না। দোহারের সম্মেলন দোহারে হবে, নবাবগঞ্জে কেন?
এ সময় আরো উপস্থিত ছিলেন- আবদুল আউয়াল আকন্দ সাবেক ছাত্রদল সভাপতি, আবুল হাসনাত সাবেক জিএস জয়পাড়া বিশ্ববিদ্যালয় কলেজ ও বিএনপি সাংগঠনিক সম্পাদক দোহার উপজেলা,আবুল কালাম আজাদ মিঠু বেপারী সাবেক সভাপতি যুবদল দোহার উপজেলা, মিনহাজ উদ্দিন পান্নু সাবেক সাধারণ সম্পাদক রাইপাড়া ইউনিয়ন বিএনপি, হুমায়ুন কবির লিপন,হারুন অর রশীদ নারিশা ইউনিয়ন বিএনপি নেতা,শাহাদাৎ হোসেন বেপারী, শাকিল মাহমুদ জ্যাকি ঢাকা জেলা যুবদল নেতা, রাসেল বেপারী,মেহেদী বেপারী, মুঃ বোরহান মিয়া মোঃ রাতুল রাসেল স্বেচ্ছাসেবক দল নেতা প্রমুখ।
এমএসএম / জামান
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই