ঢাকা বৃহষ্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

ফুলবাড়ীতে দেব-দেবীর রূপে নেচে-গেয়ে চরক পূজার অর্থ সংগ্রহ


আনন্দ গুপ্ত, ফুলবাড়ী photo আনন্দ গুপ্ত, ফুলবাড়ী
প্রকাশিত: ১৮-৪-২০২২ দুপুর ২:৩৯

কেউ সেজেছেন কালী, কেউ দুর্গা, কেউবা শিব আবার কেউ রাধা-কৃষ্ণ। এমনই বিভিন্ন দেব-দেবীর রূপে বাদ্যের তালে তালে নেচে-গেয়ে পূজার অর্থ সংগ্রহসহ ভক্তদের পূজার আমন্ত্রণ জানান দিচ্ছে সনাতন ধর্মাবলম্বীর ৮ থেকে ১২ জনের একটি দল। সোমবার (১৮ এপ্রিল) সকালে এমন দৃশ্য চোখে পড়ে দিনাজপুরের ফুলবাড়ী পৌর বাজারসহ আশপাশের গ্রামগুলোতে। হঠাৎ তাদের এমন রূপে দেখে সড়কে ভিড় জমে উৎসুক বিভিন্ন বয়সী নারী-পুরুষের।

দেখা গেছে, বর্ণিল সাজে নানা দেব-দেবীর রূপে ৮-১২ জনের একটি দল বাদ্যের তালে তালে নেচে-গেয়ে ঘুরে বেড়াচ্ছে। দলের বেশিরভাগ সদস্য কিশোর, তরুণ ও যুবক। তারা বাড়ি বাড়ি ও দোকানে গিয়ে মঙ্গল কামনা করে ধর্মীয় এবং নৃত্য পরিবেশন করে। গান পরিবেশনের পর ওই সব সনাতনী গৃহস্থ ও দোকানিরা তাদের চাল, ধান, ডাল, সবজিসহ নগদ অর্থ দান করছেন।

দেব-দেবীর রূপ ধারণকারী তারা সকলে উপজেলার আলাদীপুর ইউনিয়নের বাসিন্দা ও আলাদীপুর চরক কালীমন্দির কমিটির সদস্য-সদস্যা।

জানা যায়, শ্মশান পিতা ভোলানাথ (শিব) ও কালীমাতা আদ্য শক্তি কৈলাশ থেকে শ্মশান মত্যধামে আগমন উপলক্ষে আলাদীপুরে এই চরক কালী উৎসব অনুষ্ঠিত হয়। ৪ বৈশাখ (সোমবার) রাতা ১২টা ৩০ মিনিটে শ্মশানযাত্রা, ৫ বৈশাখ মঙ্গলবার রাত ২টা ৪৭ মিনিটে কালীপূজা এবং ৬ বৈশাখ বুধবার চরক পূজা ও মেলা অনুষ্ঠিত হবে।

আলাদীপুর চরক কালীমন্দিরের সভাপতি পরিতোষ চন্দ্র রায় ও সাধারণ সম্পাদক কান্তি চন্দ্র সরকার বলেন, প্রতি বছর বৈশাখ মাসে এই চরক পূজা ও মেলার আয়েজন করা হয়। এটি প্রাচীন পূজা। করোনার কারণে গত দুই বছর পূজা বন্ধ ছিল। এবার আবার পূজা হবে, চরক ঘুরবে এবং মন্দিরের আশপাশে মেলা বসবে। সেখানে একজনের পিঠে গাঁথা হবে বড়শি। এরপর ঘোরানো হবে চরকে। সেই সঙ্গে হবে পূজা-অর্চনা। এটি দেখতে বিভিন্ন স্থান থেকে মানুষের উপচেপড়া ভিড় জমে। সেই পূজাকে কেন্দ্র করেই বিভিন্ন দেব-দেবীর রূপে সেজে আমরা অর্থ সংগ্রহসহ মানুষকে পূজা সম্পর্কে জানান ও নিমন্ত্রণ দিচ্ছি।

প্রত্যক্ষদর্শী খয়বর রহমান, উজ্জ্বল মহন্ত ও বাপ্পি দাস বলেন, হঠাৎ করেই বাদ্যের তালে তালে নেচে-গেয়ে বেড়াতে দেখা যায় বিভিন্ন দেব-দেবীর রূপে সাজা একটি দলকে। তারা ঐতিহ্যবাহী চরক পূজা উপলক্ষে সকলকে জানান দিচ্ছেন। একই সাথে পূজার খরচ জোগাতে সনাতনীদের কাছ থেকে অর্থ সংগ্রহ করছেন। তাদের দেখতে উৎসুক জনতার ভিড় পড়ে যায়। 

এমএসএম / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ