আইওএস থেকে অ্যানড্রয়েড ফোনে তথ্য চলে আসবে নিমিষেই
অ্যানড্রয়েড থেকে আইফোনে তথ্য স্থানান্তরের জন্য গুগল প্লে-তে অ্যাপ আছে ২০১৭ সাল থেকেই। যার নাম Move to iOS। যে কেউ নতুন আইফোন কিনলে পুরনো অ্যানড্রয়েড ফোন থেকে সকল তথ্য সহজেই স্থানান্তর করে নিতে পারেন এই অ্যাপ ব্যবহার করে। কিন্তু বিপত্তি ঘটে উল্টোটা করতে গেলে। আইওএস থেকে অ্যানড্রয়েড ফোনে তথ্য স্থানান্তরে বিড়ম্বনার যেন শেষ নেই। তবে এই সমস্যার সহজ সমাধান নিয়ে এসেছে গুগল।
সম্প্রতি গুগল উন্মুক্ত করেছে এমন একটি অ্যাপ যার মাধ্যমে আইওএস থেকে অ্যানড্রয়েড ফোনে সব তথ্য চলে আসবে নিমিষেই। এই অ্যাপের সাহায্যে ব্যবহারকারীরা তাদের আইফোনের তথ্য সহজেই অ্যানড্রয়েড ফোনে নিয়ে আসতে পারবেন।
এই অ্যাপের নাম Switch to Android এবং এটি ব্যবহার করলে আর কোনও ডেটা কেবলের প্রয়োজন পড়বে না।
সাধারণত অ্যানড্রয়েড থেকে আইওএসে তথ্য নিতে বা এর বিপরীত হলেও স্মার্টফোন ব্যবহারকারী অনেক তথ্য হারিয়ে ফেলেন। এ থেকে বাঁচার একমাত্র উপায় হল কম্পিউটার। প্রথমে সব ছবি, ভিডিও কম্পিউটারে স্থানান্তর করে আবার তা স্মার্টফোনে স্থানান্তর করতে হয়। গুগলের নতুন অ্যাপ এই কাজ অনেকটা সহজ করবে।
গুগল বলছে, Switch to Android অ্যাপ খুব সহজে এবং নিরাপদে আপনার গুরুত্বপূর্ণ ডেটা, ছবি, ভিডিও, কন্ট্যাক্টস, ক্যালেন্ডার ইভেন্ট প্রভৃতি একটি নতুন অ্যান্ড্রয়েড ডিভাইসে সরিয়ে ফেলতে সাহায্য করে। এ জন্য ডেটা কেবলের প্রয়োজন হয় না। এর বাইরেও অ্যাপটি নতুন ডিভাইসটির সেটিং-এ নানা রকম সাহায্য করে।
এই অ্যাপের মাধ্যমে শুধু যে কন্ট্যাক্ট নম্বর, ক্যালেন্ডার ইভেন্ট, ছবি বা ভিডিও আইফোন থেকে অ্যানড্রয়েড ফোনে স্থানান্তর করে নেওয়া যায় শুধু তা-ই নয়! ব্যবহারকারীরা তাদের আই ক্লাউডের তথ্যও স্থানান্তর করে নিতে পারবেন।
তবে Switch to Android অ্যাপটি তালিকাভুক্ত অ্যাপ নয়। ফলে এটি এখনও অ্যাপ স্টোরে আসেনি। তাই সরাসরি লিংক থেকেই এটি ডাউনলোড করে নিতে হবে।
"Switch to Android" App Download Link
Switch to Android অ্যাপটি ডাউনলোড করতে পারবেন এই লিঙ্ক থেকে।
মৌমিতা / মৌমিতা
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা