সাপাহারে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণ, ধর্ষক আটক
নওগাঁর সাপাহারে বাকপ্রতিবন্ধী এক আদিবাসী নারী ধর্ষিত হওয়ার ঘটনায় সাপাহার থানায় মামলা দায়ের হয়েছে।পুলিশ মফিজুল হক মফি (৫১) নামে ওই ধর্ষককে আটক করে জেলহাজতে পাঠিয়েছে। আটক মফিজুল সাপাহার উপজেলার আইহাই দীঘিপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে বলে জানা গেছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার শুকরইল আদিবাসীপাড়ার জনৈক নিতাই মোশাহারের স্ত্রী প্রতিদিনের ন্যায় গত শনিবার গ্রামের অদূরে রতনডাঙ্গা মাঠে একটি আমবাগানে গরুর জন্য ঘাস কাটতে যায়। এ সময় দুপুর সাড়ে ১২টার দিকে ফাঁকা মাঠে একা পেয়ে পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা মফিজুল ওই বোবা মেয়েকে পাটের শাক দেয়ার ইশারায় কাছে ডাকে। তার ইশারায় আদিবাসী বোবা মেয়েটি সরল বিশ্বাসে তার কাছে এলে সে তাকে জাপটে ধরে একটি ড্রেনে ফেলে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে পালিয়ে যায়।
ঘটনাচক্রে মেয়েটি বাড়ি ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই ধর্ষক ওই ব্যক্তি তার বাসার সামনে দিয়ে পার হয়ে যাওয়ার সময় বাকপ্রতিবন্ধী ওই আদিবাসী নারী তাকে ধরে ফেলে চিৎকার করে ইশারায় তাকে ধর্ষণের কথা গ্রামবাসীকে জানিয়ে দেয়। এরপর ধর্ষক মফিজুল তার ইশারার কথাকে অস্বীকার করে জোরপূর্বক সেখান থেকে চলে যায়। গতকাল রোববার আদিবাসী ধর্ষিতার স্বামী নিতাই মোশাহার ও ধর্ষণের শিকার তার স্ত্রী সাপাহার থানায় এসে ধর্ষক মফিজুলের বিরুদ্ধে এজাহার দাখিল করলে সন্ধ্যায় পুলিশ ধর্ষক মফিজুল হক মফিকে আটক করে। আজ সোমবার সকালে আসামিকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, বোবা মেয়েটির ইশারা অনুযায়ী ওই ব্যক্তিই তাকে ধর্ষণ করেছে বলে প্রতীয়মান হয়। তাদের দেয়া এজহার মতে ধর্ষক মফিজুল হক মফির বিরুদ্ধে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা