মুন্সীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা
মুন্সীগঞ্জে নিষিদ্ধ কারেন্ট জাল কারখানায় অভিযান চালানোর সময় মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় পুলিশের ৭ সদস্য আহত হন। এরমধ্যে দুই এসআই নজরুল ইসলাম ও ফরিদ এবং কনস্টেবল রায়হান গুরুতর আহত হলে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রোববার (১৭ এপ্রিল) রাত ১২টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মালিপাথর এলাকার ইউপি সদস্য ইমরান মেম্বারের কারেন্ট জাল কারখানায় অভিযান পরিচালনার সময় এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, রোববার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নজরুল ইসলাম ও এসআই ফরিদসহ একদল পুলিশ ইউপি সদস্য ইমরান মেম্বারের কারেন্ট জাল কারখানায় অভিযান চালায়। এ সময় কারখানার মালিক ইমরান মেম্বার ও তার ভাই সম্রাট মাইকে ঘোষণা দিয়ে ৪-৫ শতাধিক লোক জড়ো করে পুলিশের ওপর হামলা চালায়। এতে পুলিশের ৭ সদস্য আহত হন। পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্যদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, কারেন্ট জাল কারখানায় অভিযান পরিচালনার সময় স্থানীয় ইউপি সদস্য ও তার ভাই সম্রাটের কয়েক শতাধিক লোকজনের হামলায় পুলিশের ৭ সদস্য আহত হয়েছেন। এরমধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য রাজারবাগ হাসপাতাল পাঠানো হয়েছে । এ ঘটনায় ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
ধুনটে সড়ক নির্মাণকাজ ঘুরে দেখলেন এমপি পুত্র আসিফ সিরাজ রব্বানী
বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিএনপির বাদশা জয়ী
মাদারীপুর পৌরসভায় প্রকল্প বাস্তবায়নে আরইউটিডিপি কর্মশালা সম্পন্ন
বড় খেলাপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, নিয়মিত করদাতাদের জন্য সহজ সুবিধা
গোদাগাড়ীতে ভোক্তা অধিকারের অভিযানে ৩০ হাজার টাকা জরিমানা
ভূরুঙ্গামারীতে ৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান
বিলাইছড়িতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা
চাঁদপুরে মাদকসহ সরঞ্জামাদি জব্দ, একজনের কারাদণ্ড
গোদাগাড়ীতে আদিবাসী নারী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
বকশীগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়,
তেঁতুলিয়ায় পুলিশের মাথা ফাটিয়ে পলাল গরু চোর
কটিয়াদীতে অবৈধ জ্বালানি তেল মজুদে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা