টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশু ও সুধীজনদের নিয়ে জেলা পুলিশের ইফতার মাহফিল
পবিত্র রমজানুল মোবারক উপলক্ষে টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত শিশু ও সুধীজনদের নিয়ে জেলা পুলিশের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল জেলা পুলিশের আয়োজনে সোমবার (১৮ এপ্রিল) পুলিশ লাইনসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের আমন্ত্রণে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- টাঙ্গাইলের বিভিন্ন আসনের সংসদ সদস্যগণ, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, জেলা ও দায়রা জজ, পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট, সিভিল সার্জন, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) টাঙ্গাইলের সভানেত্রী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যাংক কর্মকর্তাগণ, মেয়রগণ, উপজেলা পরিষদের চেয়ারম্যানগণ, বণিক সমিতির নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ীগণ, পরিবহন মালিক ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ, বিভিন্ন পেশাজীবী, ইমাম ও ওলামায়ে কেরামগণ এবং টাঙ্গাইলে সুবিধাবঞ্চিত পথশিশুদের অবৈতনিক শিক্ষাপ্রতিষ্ঠান ফ্রেন্ডশিপ স্কুলের শিক্ষার্থীরা।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন অফিসারবৃন্দসহ সকল ইউনিটের বিভিন্ন পর্যায়ের সদস্যগরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied