ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাপাহার সীমান্তে বিএসএফের হাতে গরু ব্যবসায়ীর রাখাল আটক


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৪-২০২২ দুপুর ২:১১

নওগাঁর সাপাহার সীমান্তে সাহাবুদ্দীন (৩০) নামের এক বাংলাদেশি গরুর রাখালকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গতকাল সোমবার (১৮ এপ্রিল) রাতে ওই রাখালকে আটক করে ভারতের সনঘাট বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা। বিএসএফের হাতে আটক বাংলাদেশি রাখাল সাহাবুদ্দীন সাপাহার উপজেলার সীমান্তবর্তী পূর্ব কলমুডাঙ্গা গ্রামের মৃত মাজেদ মেম্বারের ছেলে।

সরেজমিন বিএসএফের হতে আটক সাহাবুদ্দীনের মা মমেদা বেওয়া ও তার স্ত্রী শাহনাজ পারভীনের কাছ থেকে জানা যায়, সাবাবুদ্দীন ঢাকা শহরে কাজ করত। কয়েক দিন হলো সে বাড়িতে এসেছে। ঘটনার দিন বিকেলবেলায় একই গ্রামের উকিল মণ্ডলের ছেলে ভারতীয় গরু ব্যবসায়ী সাহাবুর ও মাহাবুর সাহাবুদ্দীনকে তাদের রাখাল হিসেবে ডেকে নেয় এবং তাদের অন্য সাঙ্গপাঙ্গদের সাথে নিয়ে রাতের অন্ধকারে গরু আনতে তারা ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের সনঘাট বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের ধাওয়া করে সাহাবুদ্দীনকে আটক করে।

জানা গেছে, অন্যরা পালিয়ে এসে রাতেই সাহাবুর ও মাহাবুর সাহাবুদ্দীনের মা ও স্ত্রীকে সংবাদ দেয় যে, সনঘাট বিএসএফ সাহাবুদ্দীনকে আটক করেছে। সংবাদ পেয়ে সাহাবুদ্দীনের মা ও স্ত্রী বাড়িতে কান্নকাটি শুরু করেন। এ সংবাদ পেয়ে স্থানীয় বিজিবি ক্যাম্পের সদস্যরা সকালে তাদের বাড়িত এসে খোঁজখবর নিয়ে চলে যায় বলে আটক সহাবুদ্দীনের মা ও গ্রামের লোকজন জানান।

ঘটনার সত্যতা যাচাই করতে স্থানীয় কলমুডাঙ্গা বিজিবি ক্যাম্পে গিয়ে ক্যাম্প কমান্ডার এমদাদ হোসেনের সাথে কথা হলে তিনি সম্পূর্ণ ঘটনা অস্বীকার করে বলেন, লোকমুখে আমরাও এ রকম সংবাদ শুনেছি। তবে এখন পর্যন্ত আমাদের কাছে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ না পেলে আমরা কীসের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নিব? অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখব বলে জানান তিনি।

নিখোঁজ সাহাবুদ্দীনের বাড়িতে বিজিবি সদস্যদের যাওয়ার ব্যাপারে কথা হলে ক্যাম্প কমান্ডার এমদাদ হোসেন বলেন, আমাদের অনেক গোয়েন্দা সংস্থার লোকজন আছে। হয়তো তারা গিয়েছিল। আমাদের ক্যাম্প থেকে কোনো সদস্য তাদের বাসায় যায়নি।

এদিকে, সংসারের একমাত্র উপর্জনক্ষম ব্যক্তি নিখোঁজ হওয়ায় সাহাবুদ্দীনের অসহায় মা মমেদা বেওয়া এবং স্ত্রী ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন।

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি