পোরশায় আদিবাসীর বাড়ি পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
নওগাঁর পোরশায় গভীর রাতে এক আদিবাসীর বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাড়িতে থাকা লোকজন আগুনের টের পেয়ে দ্রুত বাড়ি থেকে বের হয়ে প্রাণে বেঁচে যান। পুড়ে যায় বাড়িতে থাকা লক্ষাধিক টাকার মালামাল। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাতে উপজেলার তেঁতুলিয়া ইউপির মুরলিয়া আদিবাসী পাড়ার মনিলের ছেলে মদনের বাড়িতে।
বাড়ির মালিক মদন জানান, প্রতিদিনের মতো তিনি রাতের খাবার খেয়ে বাড়িতে ঘুমিয়ে পড়েন। তার বাড়িতে তার স্ত্রী, দুই সন্তান ও তার এক ছোট ভাই বসবাস করেন। ঘটনার রাতে তারা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রাত আনুমানিক দেড়টার সময় পাড়ার লোকজনের চিৎকারে তাদের ঘুম ভেঙ্গে যায়। এসময় তিনি বাড়িতে আগুন দেখে বাড়িতে থাকা সকলকে নিয়ে বাড়ির বাইরে চলে আসেন। এ ঘটনায় তার আনুমানিক ১লক্ষ ২০হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানান। পূর্ব শত্রুতার জেরে তার বাড়িতে তার পাড়ার লোকজন আগুন দিয়েছে বলে তিনি দাবি করছেন। এবং এ ঘটনায় পোরশা থানায় তিনি একটি লিখিত এজাহার দাখিল করেছেন।
পোরশা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম জানান, আগুন লাগানোর বিষয়টি পূর্ব শত্রুতার জেরেই হতে পারে। পূর্ব শত্রুতার জেরে ঐ পাড়ায় আদিবাসীদের মধ্যে দুই ভাগে বিভক্ত। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।
এমএসএম / জামান
তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।
চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন
আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ
পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ
পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার
বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন
গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২
মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।
হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার
চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা