নরসিংদীতে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা
নরসিংদী জেলার ৬টি উপজেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। বিস্তীর্ণ মাঠজুড়ে ঘন সবুজের সমারোহ। বসন্ত বাতাসে বোরো ধানের সবুজ ঢেউ জেলার সকল কৃষকের মন ভরিয়ে দিচ্ছে। ধান গাছের সবুজ পাতা ও কাঁচা শীষ বাতাসে দুলছে। কয়েক দিনের মধ্যেই শীষে দুধ-দানা গঠন শুরু হবে। আর এমন সবুজ সমুদ্রের ঢেউয়ে দুলে উঠছে প্রকৃতি। ইরি-বোরো ধানের শীষে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। ধানের কাঁচা শীষ দেখে আনন্দে বুক ভরে ওঠে কৃষকের মন।
চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এবং যথাসময়ে জমিতে সার ও কীটনাশক প্রয়োগের কারণে বোরোর বাম্পার ফলনের আশা করছেন কৃষক ও কৃষি বিভাগ। ফলে মাঠে দোল খাওয়া নতুন ধানের নতুন স্বপ্ন দেখছেন কৃষকেরা। কদিন পরেই ধানের সবুজ গাছ এবং কাঁচা শীষ হলুদ বর্ণ ধারণ করবে। এরপর সোনালী ধানের শীষে ঝলমল করবে মাঠের পর মাঠ। মাঠ ভরা ফসলের স্বপ্ন দেখে কৃষকদের চোখে মুখে ফুটে উঠবে আনন্দের ছোঁয়া। রাশি রাশি সোনালী ধানে ভরে উঠবে কৃষাণীর শূন্য গোলা। বোরো মৌসুমকে ঘিরে স্বপ্ন দেখে এ অঞ্চলের অনেক চাষী।
এ বছর মৌসুমের প্রথম দিকে বিদ্যুৎ সরবরাহ ভালো ছিল। ছিলনা সার, বীজ ও বালাইনাশকের সংকট। সময়মত জমিতে সব কিছুই প্রয়োগ করা হয়েছে। জমিতে সবল-সতেজ চারা এবং শীষ বের হচ্ছে। তাই এবার ধানের বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগ না হলে চলতি বোরো মৌসুমে বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর উপজেলার ৬ ইউপিতে ৮ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষমাত্রা থাকলেও তা ছাড়িয়ে চাষাবাদ করা হয়েছে ৮ হাজার ২শ হেক্টর জমিতে। এবছর বোরোর উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে ৩৫হাজার ২৪৮ মেট্রিক টন।
রায়পুরা উপজেলার আদিয়াবাদ গ্রামের কৃষক আব্দুস ছালাম ও বাঁশগাড়ী গ্রামের কৃষক রফিক উদ্দিন জানান, এখন পর্যন্ত জমিতে বোরো ধান ভাল দেখা যাচ্ছে। কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ না হলে এবছর বোরোর বাম্পার ফলন আশা করছেন তারা।
নরসিংদী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. সাইদুর রহমান জানান, বোরো ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নিয়ে আমরা মাঠ পর্যায়ে কাজ করছি। মাঠে ধানের অবস্থা ভাল দেখা যাচ্ছে। আমরা সার্বক্ষনিক কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। আশা করছি এবছর বোরো ধানের বাম্পার ফলন হবে।
এমএসএম / জামান
আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার
আত্রাই নদী থেকে অবিবাহিত মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার
মৌলভীবাজারে পবিত্র আশুরার তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে টঙ্গীতে জামায়াতের বর্ণাঢ্য র্যালি : মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান
বারহাট্টায় এমপির হস্তক্ষেপে সংস্কার হচ্ছে অতি গুরুত্বপূর্ণ সড়ক
খুঁটির জোরে ডেপুটেশনে ৭ বছর পিডি: রাকাব এসইসিপি প্রকল্পে ৪২ কর্মচারীর কর্মবিরতিতে অচলাবস্থা
পাগলা মসজিদে সাড়ে ৩ ঘণ্টায় পাওয়া গেল ১০ কোটি টাকা, গণনা চলছে
বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গিয়ে পল্লী বিদ্যুতের কর্মীদের লাঞ্ছিত করার অভিযোগ, খালিয়াজুরী থানায় মামলা
রায়গঞ্জে লোডশেডিংয়ের প্রতিবাদে রাস্তায় তাঁতকল মালিক-শ্রমিকরা
সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক সাইফুদ্দিন রমিজকে হুমকি ও অপপ্রচার, থানায় জিডি
রাঙ্গুনিয়ায় দুই প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া
কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অব্যবস্থাপনা: বেসিন যেন মেডিকেল বর্জ্যের ডাস্টবিন