উল্লাপাড়ায় বাসচাপায় অটোভ্যানের যাত্রী নিহত, আহত ৩
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসচাপায় বাবু (৪৫) নামে এক অটোভ্যানের যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর তিন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবু উপজেলার বড়হর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। আহতদের পরিচয় জানা যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার পরিদর্শক লুৎফর রহমান জানান, পাবনাগামী যাত্রীবাহী বাসটি বোয়ালিয়া বাজার এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো লেনে চালিয়ে দেয়। এ সময় রাস্তার বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটো ভ্যানটিকে চাপা দেয় পরে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাবু নামে এক ব্যক্তি মারা যান।
আহত হয়েছেন আরও তিন অটোভ্যানে থাকা যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। বাসটিকে আটক করা হলেও এর চালক ও হেলপার পালিয়ে গেছে।
এমএসএম / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’