ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পাংশায় এক সেতু নির্মাণে দুই সেতুর রেলিং ভেঙে মেশিন পার


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১৯-৪-২০২২ বিকাল ৫:৪৮

রাজবাড়ীর পাংশায় লাঙ্গলবাধ সড়কে দুটি সেতুর রেলিং ভেঙে ভারী যানবহন পার করার অভিযোগ উঠেছে। এতে সেতু এলাকায় দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে। দ্রুত সংস্কার না করা হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

সেতু দুটি পাংশা হেডকোয়ার্টার থেকে লাঙ্গলবাধ সড়কে অবস্থিত। একটি সেতু পাংশা পৌর এলাকার মৈশালা রঘুনাথপুর এলাকায়। অপরটি উপজেলার মৌরাট ইউনিয়নের নন্দীর পুকুরের চালা সংলগ্ন এলাকায়। সেতুটি রুপিয়াট ব্রিজ নামে পরিচিত।

সেতু দুটি দিয়ে পাংশা উপজেলা হয়ে পার্শ্ববর্তী জেলা মাগুরাসহ জেলার ঝিনাইদাহ ও শৈলকুপা উপজেলায় যাতায়াতের একমাত্র (লাঙ্গলবাধ) সড়কে। এছাড়াও মাগুরা ও যশোর জেলার উপজেলাসহ দক্ষিণ এলাকার বিভিন্ন স্থানে যাওয়া যায়।

এই সেতুর উপর দিয়ে প্রতিনিয়ত প্রয়োজনীয় অটোভ্যান, নছিমন, করিমন, ইজিবাইকসহ খাদ্যসামগ্রী, ওষুধ ও কৃষিপণ্য সরবরাহসহ প্রতিদিন হাজার হাজার যানবাহন যাতায়াত করে। 

মঙ্গলবার সরেজমিন দেখা যায়, দুটি সেতুর পশ্চিম পার্শ্বের রেলিং সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে। এ সময় দুটি সেতু এলাকার স্থানীরা জানান, রাজবাড়ী ও মাগুরা জেলার যোগাযোগের জন্য খুলুমবাড়িয়া এবং লাঙ্গলবাধ ঘাট এলাকায় গড়াই নদীর ওপর দিয়ে একটি সেতু নির্মাণ করা হচ্ছে। এই সড়ক দিয়ে ভারী যানবাহনযোগে সেতুটির নির্মাণসামগ্রী সরবারাহ করা হচ্ছে। সেতু দুটি  সরু, ফলে ভারী যানবাহন প্রবেশ করতে পারে না। তাই  সেতু দুটির এক পাশের রেলিং ভেঙে ভারী যানবহন পার করা হয়েছে। ইতিপূর্বেও সেতু দুটির রেলিং একবার ভাঙা হয়েছিল।

ট্রাকচালক বাদশা আঙ্গীর বলেন, ব্রিজের রেলিং ভাঙা দূর থেকে বোঝা যায় না। কাছে এলেই হঠাৎ করে চোখে পড়ে। এতে আতঙ্কে পড়তে হয় আমাদের। আমাদের জন্য সেতুটি খুবই বিপজ্জনক হয়ে পড়েছে।

ইজিবাইক চালক লাল মিয়া বলেন, এর আগেও সেতুটির রেলিং ভেঙেছিল। তখন ছোটখাটো দুর্ঘটনা ঘটেছিল। তবে দ্রুত সংস্কার না করা হলে যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. জাকির হাসান বলেন, গড়াই নদীর ওপর দিয়ে একটি সেতু নির্মাণের কাজ চলছে। নির্মাণাধীন সেতুর পাইলিং কাজের জন্য যানবাহনযোগে এই সড়ক দিয়ে মেশিন নেয়া হয়েছে। মেশিনটি বড় হওয়ায় সেতু দুটির রেলিং ভাঙা হয়েছে। নির্মাণাধীন সেতুর পাইলিং করতে এক থেকে দেড় মাস সময় লাগবে। পাইলিং কাজ শেষ হলে মেশিন রিটার্ন দিয়ে সেতুর রেলিং দুটি সংস্কার করে দেয়া হবে।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন