ঝড়ো হাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বুধবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত ঝড়ো হাওয়ার কারণে ২ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ফলে উভয় ঘাট এলাকায় যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও মালভর্তি ট্রাকের দীর্ঘ লাইন দেখা যায়।
জানা গেছে, সকালে প্রচণ্ড ঝড়ো হাওয়ার কারণে পাটুরিয়া থেকে দৌলতদিয়াগামী একটি ড্রাম ফেরি টাপলু ১৩টি ট্রাক নিয়ে মধ্য পদ্মায় ডুবোচরে আটকা পড়ে। সংবাদ পেয়ে পাটুরিয়া থেকে উদ্ধারকারী জাহাজ আইটি সকাল ৮টায় ঘটনাস্থলে পৌছায়।
দৌলতদিয়া ফেরিঘাটের ৩ ও ৭ নং ফেরি ঘাটের পল্টন ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে ওই ঘাট দিয়ে ফেরি ভিরতে না পারায় বুধবার দুপুর ২টা পর্যন্ত যানবাহনের দীর্ঘ লাইনে আটকা পড়ে ৫ শতাধিক যানবাহন।
যশোর থেকে ঢাকাগামী ট্রাকচালক সেলিম জানান, গত ১০ ঘণ্টা দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছি। কবে নাগাদ পার হতে পারব তা কেউ বলতে পারছে না।
দৌলতদিয়ার ৭টি ফেরিঘাটের মধ্যে ৩টি ঘাট রকমে প্রকার চালু রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-টে পদ্মা-যমুনার পানি বৃদ্ধির পর নদীতে রাত্রিকালীন সময়ে ফেরিতে পাইলট থাকার নিয়ম বাধ্যতামূলক থাকিলেও অধিকাংশ রাতেই পাইলট আসে না। নদীর মধ্যে বিকন বাতি ও মার্কা তেমন নেই। ফলে ঝুঁকি নিয়ে রাতে ফেরি চলাচল করছে।
আরিচা বন্দরের বিআইডাব্লিউটিএর যুগ্ম-পরিচালক এসএস ছানোয়ার হোসেন জানান, বিআইডাব্লিউটিসি থেকে পাইলট ও মার্কার লিখিত চিঠি পেলে ব্যবস্থা নেয়া হবে।
জানা যায়, ২০০২ সালের ১২ ফেব্রুয়ারি দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটটি চালু হয়। অতীতের যে কোনো সময়ের চেয়ে রেকর্ড পরিমাণ যানবাহন পারাপার ও রাজস্ব আয় বৃদ্ধি পেলেও ঘাট এলাকায় এখনো ৫ শতাধিক ট্রাকের সিরিয়াল রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ঝুঁকি নিয়ে রাতে ফেরি চলাচল করছে।
আরিচা বন্দরের বিআইডাব্লিউটিসির ডিজিএম শাহ্ মো. খালেদ নেওয়াজ বুধবার জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া ঘাট দিয়ে ১৮টি ছোট-বড় ফেরিতে ৪৫৭টি যাত্রীবাহী বাস, ১৮২৭টি ট্রাক ও ১৪৬৬টি প্রাইভেটকার-মাইক্রোবাস এবং ৭৫টি মোটরসাইকেল পারাপার হয়েছে। এ থেকে সরকারের ৪২ লক্ষাধিক টাকা রাজস্ব আয় হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে ২৪ রমজান থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২১টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হবে। ফেরিঘাট চালু থাকবে ৬টি।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন