ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

ধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার বিষে পুড়ল কৃষক মেহেদীর জমির ধান


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ২০-৪-২০২২ দুপুর ৪:৬

নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের শত্রুতার শিকার হয়েছেন কৃষক মেহেদী হাসান। রাতের আঁধারে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করায় এক বিঘা জমির সম্পূর্ণ ধান বিবর্ণ হয়ে গেছে। এ ঘটনায় কৃষক মেহেদী হাসান বাদী হয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

থানা দায়ের করা অভিযোগ সূত্রে ও সরেজমিন জানা গেছে, উপজেলার ধুরইল সরদারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মেহেদী হাসানের বাড়ির সামনে ধুরইল মৌজার ২১২০ দাগে ৩৩ শতাংশ জমিতে ধান রোপণ করেন। ওই জমিতে প্রতিপক্ষ আসিফ ইকবাল গং ১৮ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে ক্ষতিকারক কীটনাশক স্প্রে করতে থাকে। এ সময় শোরগোল শুনে মেহেদী হাসান ঘটনাস্থলে এগিয়ে এলে তাকে বিবাদীরা ধাওয়া করে জমিতে কীটনাশক স্প্রে করে চম্পট দেয়। এতে জমির সমস্ত ধান বিবর্ণ হয়ে যায় এবং জমির মালিকের ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে এবং ইতিপূর্বে বিবাদীরা এরূপ ঘটনা ঘটিয়েছে বলে দাবি করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত আসিফ ইকবাল বলেন, মেহেদী হাসানই আমাদের জমি দখল করে ধান লাগিয়েছে। আমরা কারো জমিতে বিষ দিতে যাইনি।

স্থানীয় প্রবীণ এলাকাবাসী সামসুদ্দীনের ছেলে হারুন অর রশীদ বলেন, জমিটি আমাদের শরিকের আরএস রেকর্ডীয়। আমরা সবাই মিলে জমিটি মেহেদী হাসানকে ধান রোপণ করতে দিয়েছি এবং বিবদমান জমিটি বিবাদীর দাদা জামাল শেখ ধুরইল বিল এলাকার একটি জমির সাথে এই জমি বিনিময় করেছেন।

ধামইরহাট থানার ওসি মো. মোজাম্মেল হক কাজী বলেন, বাদী-বিবাদী উভয়পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়ায় ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

২০ বছর পর আমিনবাজার-হেমায়েতপুর সড়ক দুর্গন্ধমুক্ত ও সৌন্দর্যবর্ধনের কাজ শুরু

বিজয় টিভির হাটহাজারী প্রতিনিধি জুয়েল বড়ুয়ার ওপর সন্ত্রাসী হামলা 

চাঁদপুরে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যাচেষ্টা, পা হারানোর শঙ্কা

বিনা পয়সায় ভোট দিবেন ফ্রীতে সার্ভিস পাবেন, এমপি হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে সাংবাদিক জুয়েল বড়ুয়ার ওপর সন্ত্রাসী হামলা

মাছিহাতা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আমীর হামজা ভূঁইয়াকে দেখতে চায় এলাকাবাসী

সাতকানিয়া সাংবাদিক ফোরামের নিজস্ব অর্থায়নে বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ

আনোয়ারায় পানিবন্দী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী দিলেন নুরুল কবির রানা

সান্তাহারে ফেসবুকে নারীকে অশ্লীল ছবি ও আপত্তিকর ম্যাসেঞ্জারে পাঠিয়ে নিপীড়ন যুবক গ্রেপ্তার

ধসে পড়েছে সেতু, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বন্যা-পাহাড়ধসে কক্সবাজারে ২৬ প্রাণহানি, দুর্বিষহ লাখো মানুষের জীবন

বাগেরহাটের পল্লীতে শয়ন খাটে গলায় গামছা বাধা বিএনপি নেতার লাশ উদ্ধার

মুকসুদপুরে ৪ ভেন্যুতে উৎসবমুখর পরিবেশে চলছে আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট